বেশ কিছুদিন ধরেই বলিউডের পর্দায় দেখা যাচ্ছে না সাবেক বিশ্ব সুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেনকে।
রূপালি পর্দায় দেখা না গেলেও সম্প্রতি তাকে পাওয়া গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শুক্রবার সুস্মিতা ইন্সটাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। এসব ছবিতে দেখা যাচ্ছে, দুই মেয়ে রিনি ও আলিশাহকে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন ৪০ বছরের এ অভিনেত্রী। এরমধ্যে ছবিতে বাঘের সঙ্গেও পাওয়া গেছে সুস্মিতাকে। ছবি তুলেছেন তার দুই মেয়েও।
সুস্মিতার শেয়ার করা ছবিগুলো দেখে ও ক্যাপশন পড়ে বুঝতে অসুবিধা হয় না মেয়েদের ছুটি কাটিয়ে বেশ আনন্দে আছেন। দুই মেয়েও বেজায় খুশি।
একটি ছবি বেশ ভয়ংকর মনে হলেও সুস্মিতা জানিয়েছেন, বাঘের সঙ্গে একটি ছবি তার দীর্ঘদিনের চাওয়া। আরেকটি ছবিতে ১৬ বছরের রেনিকেও ভয়ডরহীনভাবে বাঘের সঙ্গে দেখা যায়। ছবিগুলো এক কথায় অসাধারণ। ৭ বছরের আলিশাহও কম যায় না। তার সরলতা ও নিষ্পাপ চাহনি সবার নজর কেড়েছে। মায়ের সঙ্গে থাকতে খুব পছন্দ আলিশাহ।
সুস্মিতা বলিউডে পা রাখেন ‘দাস্তাক’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর ‘সির্ফ তুম’, ‘বিবি নম্বর ওয়ান’, ‘ম্যা হু না’ ও ‘বেওয়াফা’র মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। সর্বশেষ তাকে ২০১৫ সালে বাংলা ছবি ‘নির্বাক’-এ দেখা গিয়েছিল।
সূত্র: এনডিটিভি।
/এএ/এম/



