এতিমদের নিয়ে হ‌ুমায়ূন স্মরণ

সুধাময় সরকার
১৭ জুলাই ২০১৬, ২০:০৭আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৭:১৯

হুমায়ূ আহমেদ ও মেহের আফরোজ শাওন। ১৯ জুলাই নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হ‌ুমায়ূন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের এদিনে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
বরাবরের মতো এবারও তার সবচেয়ে প্রিয় স্থান ঢাকার অদূরে গাজীপুর নূহাশ পল্লীতে অনুষ্ঠিত হচ্ছে কোরানখানি ও দোয়া মাহফিল। প্রয়াতের স্ত্রী অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন বাংলা ট্রিবিউনকে জানান বিষয়টি।
থাকছে খানিক ভিন্নতাও। এবারের দোয়া মাহফিলে অংশ নিচ্ছেন গাজীপুর এলাকার এতিমখানার প্রায় পাঁচ শ শিশু-কিশোর। শাওনের ভাষায়, ‌‌‘এদিন বাদ জোহর দোয়া-মাহফিলের পর আমরা হ‌ুমায়ূনকে স্মরণ করবো এবং উপস্থিত সব এতিম শিশুদের হ‌ুমায়ূনের প্রিয় খাবার দিয়ে আপ্যায়ন করা হবে। এতেই ওপার থেকে সে (হ‌ুমায়ূন আহমেদ) হয়তো সবচেয়ে খুশি হবেন।’
শাওন আরও বলেন, ‘হ‌ুমায়ূন আহমেদ তার বাবার জন্য যখন দোয়ার আয়োজন করতেন তখন সবসময় নিজের প্রিয় খাবার এতিমদের নিজ হাতে বেড়ে খাওয়াতেন। গত তিন বছর ধরে এ কাজটি করার চেষ্টা করছি। এবারও তা করতে চাই।’
তিনি জানান, এদিন খাবার মেন্যুতে থাকছে হ‌ুমায়ূন আহমেদের সবচেয়ে প্রিয় খাবার সাদা ভাত, গরুর মাংস, মাসকলাইয়ের ডাল এবং ফিরনি।
এই স্মরণ অনুষ্ঠানে হ‌ুমায়ূন আহমেদের বন্ধু, স্বজন, ভক্ত এবং সমালোচকদেরও উপস্থিতি প্রত্যাশা করেন শাওন।
/এমএম/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প