৪৫ গান নিয়ে ‘দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী’

বিনোদন রিপোর্ট
১৯ জুলাই ২০১৬, ১৬:৪৩আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৫:১৩

সৈয়দ আব্দুল হাদী। ‘সূর্যোদয়ে তুমি’, ‘এমনও তো প্রেম হয়’, ‘যেওনা সাথী’, ‘যে মাটির বুকে’, ‘চলে যায় যদি কেউ’, ‘চক্ষের নজর এমনি কইরা’- এমন অনেক কালজয়ী গান উপহার দিয়েছেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী।
আধুনিক, দেশাত্মবোধক ও চলচ্চিত্রে গাওয়া তার অধিকাংশ গানই গেঁথে আছে ভক্ত-শ্রোতার মনে।
অন্যদিকে বেতার ও টেলিভিশনের জন্য গাওয়া এই শিল্পীর বেশ কিছু গান এখন আর কোথাও শুনতে পাওয়া যায় না। সৈয়দ আব্দুল হাদীর প্রচলিত ও অপ্রচলিত ৪৫টি গান নিয়ে এবার তৈরি হয়েছে অ্যালবাম। এর নাম ‘দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী’। অচিরেই চারটি সিডিতে অ্যালবামটি বাজারে ছাড়বে বাংলা ঢোল।
এই আয়োজন নিয়ে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘কত গান গেয়েছি এই অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে, তার কোনও হিসাব রাখিনি! ষাট, সত্তর ও আশির দশকে বেতার আর টেলিভিশনে গাওয়া অনেক জনপ্রিয় গান হারিয়ে গেছে বাণিজ্যিক রেকর্ডের অভাবে। সেগুলো থেকে কিছু গান নতুন করে গাইলাম, সেই সঙ্গে আছে চলচ্চিত্রের কিছু গান। এগুলো কোনও অ্যালবামে স্থান পায়নি। আর পূর্বে প্রকাশিত কিছু গানও এতে সন্নিবেশিত হলো। সংকলনটি আমার গাওয়া গানের একটি খণ্ড দলিল।’

বাংলা ঢোল জানায়, ‘দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী’ সংকলনের অধিকাংশ গানে নতুন করে কণ্ঠ দিয়েছেন শিল্পী। কিছু গানের ক্ষেত্রে সংগীতায়োজন অপরিবর্তিত রাখা হয়েছে। কিছু গানে নতুন করে সংগীতায়োজন করেছেন কলকাতার রকেট মণ্ডল। সৈয়দ আব্দুল হাদী

কিছুদিনের মধ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অ্যালবামটির মোড়ক খোলা হবে। এতে উপস্থিত থাকবেন গানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকেরা।
/এমএম/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প