বলিউডের গ্ল্যামারগার্ল দীপিকা পাডুকন সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। এটা পুরনো খবর। তবে সম্প্রতি জানা যাচ্ছে, ‘পদ্মাবতী’তে অভিনয় করছেন রণবীর সিং।
পিঙ্কভিলা ডট কমের খবর অনুসারে, বলিউড পাড়ায় জোর গুঞ্জন চলছে ‘পদ্মাবতী’-তে সুলতান আলাউদ্দিন খিলজি চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। চরিত্রটি একজন অন্ধ প্রেমিকের।
তবে খবর এখানেই শেষ নয়। সুলতানের চরিত্রে রণবীর অভিনয় করলেও বানসালি সমস্যায় পড়েছেন দীপিকার স্বামী রাজা রাওয়াল রত্ন সিংয়ের চরিত্র নিয়ে। উপযুক্ত অভিনেতাকে পাচ্ছেন না তিনি।
খবর অনুসারে, ‘পদ্মাবতী’-তে দীপিকা-রণবীরের মুখোমুখি কোনও দৃশ্য নেই। তবে স্বামীর সঙ্গে তার বেশ কয়েকটি দৃশ্য রয়েছে। তাই নির্মাতারা এমন একজন অভিনেতাকে খুঁজছেন যিনি রণবীরের কাছাকাছি মানের হবেন।
এছাড়া জানা গেছে, প্রাথমিকভাবে স্বামীর চরিত্রে অভিনয়ের জন্য এক টেলিভিশন অভিনেতার সঙ্গে চুক্তি হয়েছিল। কিন্তু দীপিকা এতে রাজি হননি। দীপিকা চান, তার স্বামীর চরিত্রে বড় কোনও তারকা অভিনয় করবেন।
এখন অপেক্ষা দীপিকার স্বামীর চরিত্রে কাকে নির্বাচন করেন সঞ্জয় লীলা বানসালি।
সূত্র: জি-নিউজ।
/এএ/এম/



