অন্তর্জালে ডকুড্রামা ‘নারী’

বিনোদন রিপোর্ট
১৯ জুলাই ২০১৬, ১৭:৫২আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৮:০০

‘নারী’ ডকুড্রামার একটি দৃশ্য।স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অবিশ্বাস’, 'মোমেন্টস', 'পায়রা' ও 'বিহাইন্ড দ্য সিনস'-এর পর নির্মাতা সংস্থা মোশন ভাস্কর এবার অন্তর্জালে (সামাজিক যোগাযোগ মাধ্যম) প্রকাশ করলো সচেতনতামূলক ডকুড্রামা ‘নারী’।
এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ ও চিত্রগ্রহণে ছিলেন বিদ্রোহী দীপন। অ্যাকশন এইড বাংলাদেশের সাম্প্রতিক একটি ক্যাম্পেইন ‘সেইফ সিটি ফর ওমেন’-এর জন্য নির্মিত হয়েছে এটি।
সচেতনতামূলক ডকুড্রামাটিতে মূলত নগরে নারীরা যে সব সমস্যার মুখোমুখি হন সে সব বিষয়গুলো উঠে এসেছে ক্যামেরার চোখে। এরমধ্যে উল্লেখযোগ্য- যৌন হয়রানি ও ইভ টিজিং। এছাড়াও এতে রয়েছে নারীদের সাহস, ইতিবাচক শক্তি এবং তাদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে অন্যদের সংবেদনশীলতা।

ডকুড্রামাটিতে কণ্ঠ দিয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- অনামিকা সরকার, প্রেমা, সাবিহা নূর, মিতু রহমান, হাসনাত রিপন, ইহতিশাম আহমদ টিংকু, সোহান বাবু, জাহিদ সজল, ফজলুল হক, খন্দকার সুমন, মানিক বাহার, নিশাত তাহিয়াত মেমনসহ একঝাঁক অভিনয়শিল্পী।
উল্লেখ্য, মোশন ভাস্কর একটি স্বাধীন চলচ্চিত্র ও বিজ্ঞাপনী নির্মাণ সংস্থা। এর আগেও প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনচিত্রসহ টেলিভিশন চলচ্চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছে।

‘নারী’ দেখুন এই লিংকে:

/এস/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প