নিরব-মম কিংবা অমিত-নীলিমার কথা

বিনোদন রিপোর্ট
২০ জুলাই ২০১৬, ১৩:১১আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৫:২২

মম ও নিরব। মঞ্চে পরিচালকের পাশে বসে আছেন অমিত ও নীলিমা। মাঝে মধ্যে নিজেদের মধ্যে কথা সেরে নিচ্ছেন। খুনসুটিও চলছে।
কিছুক্ষণ পর তাদের নতুন ছবির মহরত অনুষ্ঠান শুরু হবে। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে দু’চার বাক্যও বলবেন অমিত-নীলিমা।
কী, নতুন নাম দুটো চিনতে কষ্ট হচ্ছে! তবে এখানে আসল নাম বসিয়ে নেওয়া যাক! আর নাম দুটি হচ্ছে নিরব ও মম।
মূলত নতুন ছবি ‘আমি শুধু তোর হবো’-তে এই চরিত্রে তাদের পাওয়া যাবে।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এর মান্না মিলনায়োতনে ছবিটির মহরত অনুষ্ঠিত হলো।
এটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় আছেন রফিক শিকদার।
অনুষ্ঠানে ছবিটির শিল্পীরা ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানসহ অনেকে।

ছবি প্রসঙ্গে নিরব বলেন, ‘রফিক শিকদারের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। এবার সাথে থাকছেন মম। মম’র অভিনয় সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আশা করছি, আমাদের রসায়ন দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।’

আর মম বললেন, ‘ছবিটি দেখার পর অমিত ও নীলিমাকে দর্শকরা দীর্ঘদিন মনে রাখবে। মূলত ছবির গল্প পড়েই এতে কাজ করতে রাজি হয়েছি।’

পরিচালক রফিক শিকদার জানালেন, ২৫ জুলাই থেকে পাবনার মানসিক হাসপাতাল, সরকারি অ্যাডওয়ার্ড কলেজ, জজ কোর্টসহ বিভিন্ন জায়গায় টানা ১৫ দিন শুটিং হবে। ছবির মহরতে কলাকুশলীরা

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প