বলিউড পাড়ায় যে জল্পনা উড়ে বেড়াচ্ছে তা যদি সত্যি হয় তাহলে শিগগিরই দীপিকা পাডুকোনের বর হিসেবে পর্দায় রোমান্স করতে দেখা যাবে শহিদ কাপুরকে। সঞ্জয় লীলা বানসালির ঐতিহাসিক প্রেম ও যুদ্ধের উপাখ্যান ‘পদ্মাবতী’-তে দীপিকার বরের চরিত্রে অভিনয় করতে পারেন ‘উড়তা পাঞ্জাব’ তারকা শহিদ কাপুর।
গত কিছুদিন ধরেই আলোচনা চলছিল ‘পদ্মাবতী’-তে দীপিকার বরের চরিত্রে কে অভিনয় করছেন। প্রথমে নাকি এক টিভি তারকার সঙ্গে চুক্তি হয়েছিল। কিন্তু দীপিকা চেয়েছিলেন তার স্বামীর চরিত্রে বড় কোনও তারকা। কারণ ‘পদ্মাবতী’-তে তার অন্ধ প্রেমিক সুলতান আলাউদ্দিন খিলজি চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। ফলে স্বাভাবিকভাবেই দীপিকার প্রত্যাশা ছিল রণবীরের তারকা খ্যাতির সঙ্গে পাল্লা দিতে পারেন এমন কোনও অভিনেতাকে যেন তার বরের চরিত্রে নেওয়া হয়। দীপিকা এখন বলিউডের সবচেয়ে বড় সেনসেশন। ফলে সঞ্জয়লীলা বানসালি দীপিকার কথা ফেলতে পারেননি। শুরু হয় দীপিকার বর রাজা রাওয়াল রত্ন চরিত্রের জন্য অভিনেতা খোঁজা।
বিনোদনমূলক সংবাদ মাধ্যম স্পট বয় এক খবরে জানিয়েছে, ‘পদ্মাবতী’-তে রাজা রাওয়াল রত্ন চরিত্রে সঞ্জয় লীলা বানসালি শহিদ কাপুরকে নেওয়ার চেষ্টা করছেন। শহিদ কাপুর চিত্তোর-এর রাজার চরিত্রে অভিনয় করবেন। ধারাবাহিকটিতে চিত্তোগড়ের রানি পদ্মিনীকে বিয়ে করেন।
যদি রাজা রাওয়াল চরিত্রে শহিদ অভিনয় করেন তাহলে এটা হবে বানাসালি, দীপিকা ও রণবীর সিংয়ের সঙ্গে প্রথম পর্দায় উপস্থিতি।
জানা গেছে, ‘পদ্মাবতী’-তে দীপিকা-রণবীরের মুখোমুখি কোনও দৃশ্য নেই। তবে স্বামীর সঙ্গে তার বেশ কয়েকটি দৃশ্য রয়েছে। ‘বাজিরাও মাস্তানি’-র চিত্রনাট্য লেখক প্রকাশ কাপাড়িয়া পদ্মাবতীর চিত্রনাট্যও লিখেছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
/এএ/এম/



