মিশ্র অ্যালবামে আর নয়!

বিনোদন রিপোর্ট
২৪ জুলাই ২০১৬, ০০:০১আপডেট : ২৪ জুলাই ২০১৬, ০২:৪১

বাপ্পা মজুমদার। ছবি: সাজ্জাদ হোসেন। নিজের এবং ব্যান্ডের বাইরেও এতদিন বিভিন্ন সুরকার-আয়োজকের মিশ্র অ্যালবামে নিয়মিত কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। বিশেষ করে গেল ঈদে এই সংখ্যা ছিলো চোখে পড়ার মতো।
সেই ধারায় এবার লাগাম টানলেন তিনি। খানিক বিরক্তি নিয়েই সম্প্রতি ফেসবুকে জানালেন, ‘আর কোনও মিশ্র অ্যালবামে গাইবো না। সকল অ্যালবাম আয়োজক এবং প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর প্রতি অনেক অনেক শুভকামনা।’
এদিকে পাঁচটি কনসার্টে গাইতে শনিবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন বাপ্পা। এই সফরে তার সঙ্গে আছেন পার্থ বড়ুয়া এবং এলিটা করিমও।
ঢাকা ছাড়ার আগে বাপ্পা জানান, আগস্ট মাসের মধ্য সময়ে  দেশে ফিরেই ব্যস্ত হবেন ‘বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস’-এর প্রথম অ্যালবামের গান রেকর্ডিং নিয়ে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প