হৃত্বিকের চরিত্র নিয়ে খেলনা!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ জুলাই ২০১৬, ১১:২৯আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৬:৪৯

হৃত্বিক রোশন। বলিউডের তারকা হৃত্বিক রোশনের ভক্তদের মধ্যে অনেক শিশু-কিশোর রয়েছেন। বিশেষ করে তার অভিনীত স্টাইলিশ সুপারহিরো চরিত্রের ভক্তদের অনেকেই শিশু।
ফলে তার এ জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায় ভারতীয় একটি খেলনা কোম্পানি। চলচ্চিত্রে হৃত্বিকের চরিত্র নিয়ে খেলনা তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি।
জানা গেছে, ‘ধুম টু’, ‘ব্যাং ব্যাং’, ‘যোধা আকবর’ ও সুপারহিরো ‘কৃষ’ চলচ্চিত্রে অভিনীত চরিত্র নিয়ে খেলনা তৈরি করার জন্য কোম্পানিটি যোগাযোগ করেছে। এতে হৃত্বিকও নিজের আগ্রহের কথাও প্রকাশ করেছেন।
হৃত্বিক বলেন, ‘অ্যাকশন হিরোদের বড় ভক্ত আমি। আমি নিজেও সুপারহিরোদের খেলনা সংগ্রহ করতাম।’
বলিউড সূত্রে জানা গেছে, হৃত্বিক আগ্রহ দেখালেও এখনও কোম্পানিটির সঙ্গে কোনও চুক্তি স্বাক্ষর করেননি। ধারণা করা হচ্ছে, খেলনাগুলো দাম শিশুদের নাগালের মধ্যে রাখার চেষ্টা করা হবে।
তবে সংশ্লিষ্ট চলচ্চিত্রের প্রযোজকরা যদি আপত্তি করেন তাহলে খেলনা তৈরির তালিকা থেকে এসব চলচ্চিত্রের চরিত্র বাদ দেওয়া হতে পারে।
সর্বশেষ হৃত্বিক রোশনকে ‘ব্যাং ব্যাং’ ছবিতে দেখা গিয়েছিল। আগামী ১২ আগস্ট ‍মুক্তি পাবে হৃত্বিকের ‘মহেঞ্জো দারো’ ছবিটি। বহুল প্রতীক্ষিত এ ছবিটি পরিচালনা করেছেন আশুতোষ গোয়ারিকার। ছবিটি নির্মাণে দুই বছর সময় লেগেছে।

সূত্র: বলিউড হাঙ্গামা।

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প