ছবিয়ালদের হুমকি দিলেন ক্যাট!

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ জুলাই ২০১৬, ১৬:৪০আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৬:৪৫

ক্যাটরিনা কাইফ। ছবিয়ালদের(পাপারাজ্জি) সঙ্গে কখনওই ভালো সম্পর্ক ছিল না ক্যাটরিনার। তবে সম্প্রতি এ সম্পর্ক তিক্ততার চরমে পৌঁছেছে। বিনা অনুমতিতে ছবি তোলায় কিছু ছবিয়ালকে হুমকি দিয়েছেন ক্যাট।

সম্প্রতি কোরিওগ্রাফার গনেশ আচার্যের স্টুডিও থেকে বের হচ্ছিলেন ক্যাট। শিগগিরই বিশ্বভ্রমণে বের হচ্ছেন তিনি। আর সে জন্যেই নাচের রিহার্সাল করছিলেন ওই স্টুডিওতে। রিহার্সালের ধকল তো আছেই। এ ছাড়াও শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন তিনি। এমনকি তার চেকআপের জন্য সেদিন একজন চিকিৎসকও ডাকতে হয়েছিলো ডান্স ফ্লোরে।

এ অবস্থায় স্টুডিও থেকে বের হয়ে গাড়িতে উঠতে গেলে তাকে ঘিরে ধরেন কিছু ফটো সাংবাদিক। নানা চাপে থাকা ক্যাটরিনা আর ধৈর্য ধরে রাখতে পারেননি সে সময়।

তখন গাড়ি থেকে হুমকি দেন এই বলে, ‘আপনাদের নামে সোজা পুলিশে অভিযোগ করবো আমি।’

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/ইউআর/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প