চার দেশে শাকিবের ‘শিকারি’

বিনোদন রিপোর্ট
৩০ জুলাই ২০১৬, ১৮:৩৫আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৩:৩২

‘শিকারি’তে শাকিব খান ও শ্রাবন্তী। বাংলাদেশের পর ১২ আগস্ট ভারতসহ চারটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব-শ্রাবন্তীর আলোচিত ছবি ‘শিকারি’।
মূলত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাঙালিদের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। ঢাকার প্রযোজনা সংস্থা জাজ সূত্র জানায়, একই দিন (১২ আগস্ট) ভারত ছাড়াও কানাডা, ফ্রান্স ও আরেমিকায় মুক্তি পাচ্ছে ছবিটি।
ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন জয়দেব ও জাকির হোসেন সীমান্ত। সীমান্ত বলেন, ‘আশা করছি বাংলাদেশের মতো ছবিটি বাইরের দর্শকরাও উপভোগ করবেন। দেশের পর বিদেশের সাড়া কেমন পাই সেটাই এখন দেখার পালা।’
এদিকে এ ছবির প্রচারণার জন্য বর্তমানে শাকিব খান অবস্থান করছেন ভারতে। সেখানকার প্রত্যন্ত অঞ্চলে অংশ নিচ্ছেন এসকে মুভিজের বিভিন্ন আয়োজনে।

প্রসঙ্গত, গেল ঈদে ছবিটি মুক্তি পায় বাংলাদেশে। যা ঈদের চার ছবির মধ্যে সর্বোচ্চ সফলতা পায় বলে একাধিক সূত্র দাবি করেছে।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প