নিষিদ্ধ ‘দিশুম’, বরুণের মন খারাপ

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ জুলাই ২০১৬, ০৯:১৪আপডেট : ৩১ জুলাই ২০১৬, ০৯:১৪

বরুণ ধাওয়ান।জন আব্রাহাম ও বরুণ ধাওয়ান অভিনীত ‘দিশুম’ ছবিটি ভারতে ভালো সাড়া জাগিয়েছে। কিন্তু পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে ছবিটিকে। আর সে কারণেই মন খারাপ বরুণের।
তার টুইটার পেইজে লেখেন, ‘‘পাকিস্তানে ‘দিশুম’ নিষিদ্ধ করা হয়েছে জেনে সত্যিই আহত বোধ করছি। এই ছবিতে কোনও দেশকেই খারাপভাবে দেখানো হয়নি। পাকিস্তানের এই সিদ্ধান্ত নিতান্তই ভুল।’’
তিনি এক সাক্ষাৎকারে আরও বলেন, ‘এই ছবিতে পাকিস্তান সম্পর্কে কোনও নেতিবাচক উপস্থাপন নেই। যা দেখানো হয়েছে সবই ইতিবাচক। বরং এখানে বোঝানো হয়েছে, অনেক মানুষের কাছে টাকাই সবচেয়ে বড় ধর্ম। ভারতীয়, পাকিস্তানি, হিন্দু, মুসলিম অথবা খৃষ্টান হওয়ায় কিছু আসে যায় না। জগতের বড় বড় সব অপরাধ ঘটে টাকার জন্য।’
এর আগে এক সাক্ষাৎকারে পাকিস্তান সফরে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন এই অভিনেতা।
উল্লেখ্য, ২৯ জুলাই মুক্তি পেয়েছে ছবিটি। এই ছবিতে আব্রাহাম ও বরুণের বিপরীতে অভিনয় করেছেন যথাক্রমে নার্গিস ফাকরি ও জ্যাকুলিন ফারনান্দেজ।
সূত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
/ইউআর/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প