ইমরানের দর্শক দশ মিলিয়ন!

বিনোদন রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ১৩:১৬আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৫:১৭

ইমরান। ছবি: সাজ্জাদ। সংগীতশিল্পী ইমরানের দর্শক এখন দশ মিলিয়ন পেরিয়ে ক্রমশ উঠছে উপর দিকে! দুটি কারণে বিষয়টি জেনে খানিক খটকা লাগতে পারে। প্রথমটি- ইমরান তো এখনও গানটাই গাইছেন, নাটকে-অভিনয়ে পা-তো রাখেননি। তাহলে তার দর্শক আসবে কোথা থেকে?

দ্বিতীয়টি- যদি এই ‘দর্শক’ তার মিউজিক ভিডিওকে কেন্দ্র করে হয়, সেটা তো হতেই পারে। গেল পাঁচ-সাত বছরে অনেক হিট গানের সফল ভিডিও প্রকাশ করেছেন তিনি। সে সবের মোট ভিউ-দর্শক সংখ্যা যোগ করলে দশ মিলিয়ন বা এক কোটি হতেই পারে। অন্য অনেকেরও এমন সংখ্যাই পাওয়া যাবে, নিশ্চয়ই।

অথচ বাংলা ট্রিবিউনের কাছে ইমরানের জোর দাবি, বাংলাদেশ তো বটেই, পৃথিবীর কোনও বাংলা গানে এমনটা ঘটেনি। যেমন ঘটিয়েছেন তিনি! অর্থাৎ ইউটিউবে এক কোটি ‘ভিউ’ নাকি আর কোনও বাংলা গানের শিল্পীর হয়নি। তথ্য-উপাত্তসহ প্রতিবাদ করার আগেই ইমরান পরিষ্কার করলেন পুরো বিষয়।

তার ভাষ্যে, ‘‘এক গানে দশ মিলিয়ন ভিউ বাংলা কোনও গানেই হয়নি আজও, এটুকু নিশ্চিত হয়েই কথা বলছি আমি। যা আমার গাওয়া-সুরের একটি গান দিয়ে হয়েছে। ‘বলতে বলতে চলতে চলতে’ শিরোনামের এই গানটির ভিডিও গতকাল (৩০ জুলাই) ইউটিউব চ্যানেলে এক কোটির মাইলফলক অতিক্রম করে। এটা আমার জন্য অনেক অনেক বড় প্রাপ্তি।’

কোটি পেরনো ভিডিওটি দেখুন:

আর এই প্রাপ্তিতে ইমরান ধন্যবাদ জানান গানটির গীতিকবি শফিক তুহিন, ভিডিও নির্মাতা আশিকুর রহমান এবং মডেল তানজিন তিশাকে।

ইউটিউবে পুরো বিশ্বের বাংলা গানের উদাহরণ টেনে ইমরান আরও জানান, গেল বছর প্রকাশিত ভারতের অরিজিৎ সিংয়ের গাওয়া গত বছরের সবচেয়ে জনপ্রিয় গান ‘কে তুই বল’-এর ইউটিউব ভিউ এখন পর্যন্ত মাত্র ২৬ লাখ। সেখানকার অন্য জনপ্রিয় গানগুলোর ভিডিও দশ-বারো লাখের মধ্যে ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে ইমরানের ‘বলতে বলতে চলতে চলতে’ গানের পরেই ৬০ লাখ ভিউ নিয়ে ইউটিউবে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে মাহিয়া মাহি অভিনীত ‘অগ্নি-টু’ ছবির ‘ম্যাজিক মা-মনি’ গানটির ভিডিও।

/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প