বউ খুঁজতে গিয়ে জিম্মি!

বিনোদন রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ১৮:০৬আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৮:৪৯

নাটকের দৃশ্যে জিম্মি রিয়াজ। বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে রিয়াজের। অথচ মনের মতো পাত্রী খুঁজে পাচ্ছেন না তিনি। নিজের চেহারা, অর্থনৈতিক অবস্থাও বেশ ভালো। শুধু বিয়ের বিষয়ে তার যত অপূর্ণতা। এ নিয়ে চাপে আছেন পরিবারের পক্ষ থেকেও।
অবশেষে কোনও এক সুন্দর সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে দেখা পেলেন পিয়া বিপাশার। প্রাথমিক পরিচয়ের পর বেশ মনে ধরেছে রিয়াজের। এরপর নিয়মিত দেখা হয় তাদের, কথা হয় জগিং-এর ফাঁকে। পিয়ার পক্ষ থেকেও রিয়াজের প্রতি মৌনতা তৈরি হয়। রিয়াজ ভনিতা না করে পিয়াকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন। কিন্তু পিয়া এখনই বিয়ে করতে নারাজ। উল্টো রিয়াজকে বললেন, আরও কিছু দিন প্রেম চলুক দু’জনার!
তবুও রিয়াজ মনস্থির করেন, এবার বিয়েটা সেরেই ফেলবেন তিনি।
কিন্তু রিয়াজের এমন ভাবনা ভেস্তে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনায়। একটি প্রতারক চক্র রিয়াজকে তুলে নিয়ে জিম্মি করেন কোনও এক অন্ধকার ঘরে। উদ্দেশ্য মোটা দাগের মুক্তিপণ আদায় করা। বিলম্বে হলেও সেই চক্রের অন্যতম সদস্য হিসেবে রিয়াজ আবিষ্কার করেন তার হবু বউ পিয়া বিপাশাকে!
জিম্মি রিয়াজকে মুক্ত করতে গেলেন পিয়া বিপাশা! গল্পটি ‘প্রেমিকা’ নামক একটি বিশেষ নাটকের। লিখেছেন জাকারিয়া সৌখিন। গেল দু’দিন (শনি-রবি) ধরে উত্তরার বিভিন্ন স্থানে এটি নির্মাণ করছেন পিকলু চৌধুরী। নির্মাতা বলেন, ‘নাটকের গল্পটি বেশ নাটকীয়। একইসঙ্গে মজার ও রোমাঞ্চকর। রিয়াজ ভাই এবং পিয়া দু’জনেই যার যার চরিত্রে দারুণ অভিনয় করছেন। নাটকের বেশিরভাগ অংশে রিয়াজ ভাই হাত বাঁধা অবস্থায় অন্ধকার ঘরে জিম্মি থাকেন। আশা করছি, নতুন কিছু দাঁড়াবে।’
নির্মাতা জানান, ‘প্রেমিকা’তে রিয়াজ-পিয়া ছাড়াও অভিনয় করছেন মনিরা মিঠু, প্রনীল, সজীব, রাজা প্রমুখ। এটি আসছে ঈদে বাংলাভিশনে প্রচার হবে।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প