বেশ অল্প বয়সেই ইন্ডাস্ট্রিতে এসে নাম করেছেন আলিয়া ভাট। তবে বলিউড বাদশা শাহরুখের সঙ্গে এর আগে কোনও কাজ করেননি তিনি।
এবার ‘ডিয়ার জিন্দেগি’ নামের নতুন ছবিতে পেয়ে গেলেন এই সুযোগ। আর এতে উচ্ছ্বসিত আলিয়া।
ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন শাহরুখ। অল্প সময়ই শাহরুখের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন আলিয়া। কিন্তু কাজের ফাঁকে গল্প আর আড্ডায় রীতিমতো ভক্ত হয়ে পড়েছেন তার ব্যক্তিত্বের।
আলিয়া বলেন, ‘শাহরুখ যেন জাদু; তার কথা, তার ব্যক্তিত্ব, ক্যামেরার দিকে তাকানোর সময় তার চোখ- সবকিছুই। তার সঙ্গে কাজ করা অত্যন্ত আনন্দের।’
তিনি আরও বলেন, ‘কাজের ক্ষেত্রে তিনি অসাধারণ। কাউকেই তিনি কম গুরুত্ব দেন না। সেটের সবাই তার কাছ থেকে সমান গুরুত্ব পান, তা সে সহশিল্পীই হোন, বা কোন টেকনিশিয়ানই হয়ে থাকেন, শাহরুখের কাছে সবাই সমান সম্মানের।’
সূত্র: জিনিউজ
/ইউআর/এম/



