টিন-এজারদের চোখে সেরা সেলেনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ আগস্ট ২০১৬, ১৯:৫০আপডেট : ০১ আগস্ট ২০১৬, ২০:০১

‘টিন চয়েস অ্যাওয়ার্ড ২০১৬’ ও সেলেনা টিন-এজারদের ভোটে নির্ধারণী পুরস্কার ‘টিন চয়েস অ্যাওয়ার্ড ২০১৬’ জিতেছেন পপ গায়িকা সেলেনা গোমেজ। এই তালিকায় আরও আছেন ডেইজি র‍্যাডলি, জাস্টিন টিম্বারলেক ও ক্লো মরেজ।  
এদের মধ্যে টিম্বারলেককে দেওয়া হয় বিশেষ সম্মাননা পুরস্কার। শুধু তাই নয়, বিনোদন জগতের আধিপত্য অর্জনের বিরল সম্মানেও তাকে ভূষিত করছেন অনেকে। বলা হচ্ছে, গত দশ বছরে এভাবে বিনোদন জগতের দখল নিতে পারেননি আর কোনও তারকা। কেননা পুরো ক্যারিয়ারে মোট ২৩টি টিন চয়েস অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।
পুরস্কার নেওয়ার সময় টিম্বারলেক তার বক্তব্য দিতে গিয়ে মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীকে উদ্ধৃত করে বলেন, ‘কিশোরদের সমাধানের অংশ মনে করুন, সমস্যার নয়।’
এই পুরস্কার বিতরণিতে তারকাদের হাতে পুরস্কার তুলে দেওয়া ছাড়াও সম্মাননা দেওয়া হয় ব্যান্ডকেও। এ বছর এই সম্মাননা পায় ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশন।
এ ছাড়াও প্রিটি লিটল লায়ার নামের একটি কিশোরদের টিভি সিরিয়াল জিতে নেয় চারটি পুরস্কার। অনুষ্ঠানে পুরস্কার জেতা তারকাদের নাম ঘোষণা করেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স।

সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, মিরর

/ইউআর/ এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প