২১ বছর পেরিয়ে সানী-মৌসুমী

বিনোদন রিপোর্ট
০২ আগস্ট ২০১৬, ০০:০১আপডেট : ০২ আগস্ট ২০১৬, ০০:৪২

মৌসুমী ওমর সানী ১৯৯৫ সালের ২ আগস্ট ভালোবেসে বিয়ে করেন সেসময়ের শীর্ষ নায়ক-নায়িকা ওমর সানী-মৌসুমী। দাম্পত্য জীবনের ২১টি বছর পার করে আজ ২২ বছরে পা দিচ্ছেন এ জুটি।
কেমন করে কাটাবেন আজকের এ দিনটি- জানতে চাওয়া হয়েছিল তাদের কাছে। 
জানালেন, দিনটি বিশেষভাবে উদযাপন করবেন; তবে তা ছোট্ট পরিসরে। আরও জানালেন একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধের কথাও।
মৌসুমী প্রসঙ্গে ওমর সানী বললেন, ‘আমার জীবনে বিভিন্ন সময়ে নানান বিষয় নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব থাকলেও মৌসুমী সব ব্যাপারে বেশ সুদূরপ্রসারী সিদ্ধান্ত নিয়েছে। যা আমাকে অবাক করেছে, মুগ্ধ করেছে। সে একজন সফল মানুষ, নায়িকা, স্ত্রী, মা এবং সমাজসেবিকা। তাকে ছাড়া সত্যিই আমি অপরিপূর্ণ।’ 

মৌসুমী বললেন,‘ আমার জীবনে সানীর ভূমিকা কী- এটা যদি অল্প কথায় বলতে হয় তাহলে খুব অবিচার করা হয়ে যায়। বিশেষ করে আমার বাবার মৃত্যুর পর সানী আমাদের পুরো পরিবারে যে ভূমিকা রেখে আসছে, তার কোনও তুলনা নেই।'

মৌসুমী-সানী, নিজেরা এখনও বিনোদনের বিভিন্ন কাজ করে চলেছেন। তাদের এ যাত্রায় যুক্ত হয়েছেন ছেলে ফারদিন স্বাধীন। তিনি নির্মাতা হিসেবে কাজ করছেন। তাদের অপর সন্তান কন্যা ফাইজাহ। এ চারজনে মিলিয়েই এখন তাদের সংসার।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান