বলা যায়, এর আগে ভিডিওতে দেখা গিয়েছিল কদাচিৎ। এবার পূর্ণাঙ্গভাবে এলেন হাবিব ওয়াহিদ। সঙ্গে মডেল শার্লিনা হোসাইন। আর অব্যশই তা গানে।
টিজারের পর হাবিবের নতুন গান প্রকাশ হয়েছে। গানের শিরোনাম ‘মনের ঠিকানা’। জুলাইয়ে গানটির টিজার প্রকাশ করেন তিনি। আর ১ আগস্ট রাত ১১টায় ইউটিউবে এলো পুরো গান।
হাবিবের কণ্ঠ-সুরে এটি লিখেছেন ঋদ্ধি। গানটিতে হাবিবের প্রেমিকা চরিত্রে পাওয়া যাচ্ছে শার্লিনা হোসাইনকে। চিনবেন না। একেবারে নতুন মডেল। ইচ্ছে করেই কোনও তারকা মডেল নেননি হাবিব, জানালেন তিনিই।
হাবিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বরাবরই আমি নিজেকে অতিক্রম করতে চাই। এবারও তাই আমার গেটআপ, মডেল নির্বাচন, গানটির গল্প, লোকেশন বাছাই- সব কিছুতেই চেষ্টা করেছি নতুন কিছু করতে।’
হাবিব আরও জানান, একটি ছেলে আর একটি মেয়ের প্রথম দেখা থেকে শুরু করে তাদের প্রেম-রোমান্স পর্যন্ত দেখানো হবে গানটিতে। যে দুটি চরিত্রে অভিনয় করেছেন হাবিব-শার্লিনা জুটি।
ভিডিওটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু। রবি ও মাল্টি সোর্সিং লিমিটেড এই ভিডিওটি প্রযোজনা করেছে।
ভিডিওটি দেখতে ক্লিক করুন:
/এম/




