ছুটি উৎসবে নুসরাত ফারিয়া

বিনোদন রিপোর্ট
০২ আগস্ট ২০১৬, ১৪:২২আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৫:৫২

নুসরাত ফারিয়া। ছবি: সাজ্জাদ হোসেন। টানা শুটিং। তাও আবার বান্দরবানে-পাহাড়ে, রোদে-বৃষ্টিতে। অনেকটাই ক্লান্ত তিনি। তবে নির্ধারিত ‘প্রেমী ও প্রেমী’ ছবির ৯০ ভাগ কাজ শেষ করেই দিন তিনেক হয় ফিরেছেন ঢাকায়, আপন ঘরে।
ঘরে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ‘নেক্সট টেন ডেজ উইল বি ইন আ ডিফারেন্ট হোম মিশন!’
কেমন সেটা? বাংলা ট্রিবিউনকে বললেন, ‘না, এই মিশন চমকে ওঠার মতো কিছু নয়। বরং ঘরের আদরের মেয়েটি ঘরে ফিরে আসার মতোই ব্যাপার। বাসায় ফিরে এখন আমরা সবাই সুখে-শান্তিতে দিন কাটাচ্ছি। খুব আরাম বোধ করছি। এটাই আমার হোম মিশন। গেল ঈদের পর থেকে টানা শুটিং করেছি। একটু ক্লান্তিও ভর করেছে।’
নুসরাত জানান, নিজ ঘরে আরাম কেদারায় শুয়ে-বসে দিন কাটানো তার এই পারিবারিক ছুটি উৎসব চলবে ১১ আগস্ট পর্যন্ত। কারণ, ১২ আগস্ট থেকে ফের শুরু হচ্ছে নতুন করে পুরনো অ্যাকশন-কাট। তবে এবার আর পাহাড়ে নয়, অভিনয়ও নয়। ব্যাংককের মনরোম সব লোকেশনে নায়ক আরিফিন শুভর সঙ্গে তিনি নাচবেন প্রাণ খুলে, মেলাবেন রোমান্টিক গানের কথায় রাঙানো ঠোঁট।
ফারিয়া বলেন, ‘১২ থেকে ১৬ আগস্ট পর্যন্ত ব্যাংককে আমাদের তিনটি গানের শুট হবে। এরপরই পুরো ছবির শুটিং শেষ। আমি তো স্বপ্ন দেখছি- এটি হবে আমার ক্যারিয়ারের অসাধারণ একটি ছবি।’
জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে প্রথমবার আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন ফারিয়া। এতে তার চরিত্রের নাম মারিয়া। যথারীতি মডার্ন একটি মেয়ের চরিত্রে দর্শকরা তাকে দেখতে পাবেন। ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ।
ছবিটি আসছে ঈদে দুই বাংলায় মুক্তির কথা রয়েছে। এদিকে গেল ঈদে কলকাতার অভিনেতা জিতের সঙ্গে দুই বাংলায় মুক্তি পেয়েছে ফারিয়ার ‘বাদশা’। যা ভালোই জনপ্রিয়তা পেয়েছে।
নুসরাত ফারিয়া। ছবি: সাজ্জাদ হোসেন। /এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক