বিশ্বকবির মৃত্যুবার্ষিকীতে ভিন্ন বিশ্বজিৎ

বিনোদন রিপোর্ট
০২ আগস্ট ২০১৬, ১৮:৩২আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৯:২১


কুমার বিশ্বজিৎ। ছবি- সাজ্জাদ হোসেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম মৃত্যুবার্ষিকী ৭ আগস্ট, ২২ শ্রাবণ। এ উপলক্ষে নতুন উদ্যোগ নিয়েছেন কুমার বিশ্বজিৎ ও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। এই শিল্পী ফের কণ্ঠে তুলেছেন রবীন্দ্রগান, তবে বেশ নতুন আবহে।
গানটির শিরোনাম ‘আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী’। এটি রেকর্ড শেষে এখন মুক্তির অপেক্ষায়।
গানটির সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ অ্যান্ড ফ্রেন্ডস। এই বন্ধুরা হলেন- সোহেল, পুলক, বাপ্পি ও সেলিম। কুমার বিশ্বজিৎ জানান, আসছে ২২ শ্রাবণ উপলক্ষে গানটি চলতি সপ্তাহের মধ্যে বিশেষ আয়োজনে প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। যা জিপি মিউজিক অ্যাপে শুনতে পারবেন শ্রোতারা। প্রস্তুতি চলছে মিউজিক ভিডিও নির্মাণেরও।
গানটি প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বললেন, ‘গানটি মূলত গেয়েছি ২২ শ্রাবণকে মাথায় রেখে। গানে গানে কবি গুরুকে স্মরণ করার মতো বিষয়। কারণ, তার গান-সাহিত্য আমাদের সর্বাঙ্গে জড়িয়ে আছে শৈশব থেকে। তাছাড়া আধুনিক গান গাইতে গাইতে একরকম ক্লান্তি বোধ করছিলাম। তাই রবীন্দ্রসংগীত গেয়ে একটু প্রশান্তি খুঁজে নিচ্ছি। আশা করছি, আমার কণ্ঠে গানটি সবার ভালো লাগবে।’
কুমার বিশ্বজিৎ এখন পারিবারিক সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে তিনি আরও জানান, আট বছর আগে রবীন্দ্রনাথের ‘আমার বেলা যে যায়’ শিরোনামের গানটি গেয়েছিলেন।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প