কঙ্গনাকে অপহরণ করতে চান ইরফান!

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ আগস্ট ২০১৬, ০০:০০আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ০০:০০

ইরফান ও কঙ্গনা বলিউড অভিনেতা ইরফান খানের এ এক অন্যরকম ইচ্ছে। তিনি চান কঙ্গনাকে অপহরণ করতে!
তবে তা কেবল ইচ্ছা পর্যন্তই। সম্প্রতি এক সাক্ষাৎকারে মজার প্রশ্নের মজার উত্তর দিতে গিয়েই এমনটা বলেছেন তিনি।
কথা হচ্ছিল বলিউডের সহকর্মী অভিনেত্রীদের নিয়ে। একপর্যায়ে প্রশ্নকর্তা জানতে চান, বলিউডের কোন অভিনেত্রীর সঙ্গে মধুর সময় (ডেট) কাটাতে চান, কাকে অপহরণ করতে চান আর কার সঙ্গে কাজ করতে চান ইরফান?
এই প্রশ্নের উত্তরে ইরফান জানান, তিনি ডেট করতে চান দীপিকা পাড়ুকোনকে নিয়ে আর কঙ্গনাকে অপহরণ করে তার জন্য একটি বিশেষ চরিত্র তৈরি করে তাতে অভিনয় করাতে চান।
আর কাজের প্রশ্নে ইরফান জানান, এই দুইজনকেই বেছে নিতে চান সহকর্মী হিসেবে।
সূত্রঃ পিঙ্কভিলা

/ইউআর/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান