দেশে ফিরেছেন নবদম্পতি নির্ঝর-অপি

বিনোদন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৬, ১৩:২৪আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ২৩:০৬

নির্ঝর–অপি দম্পতির ব্যাংককে তোলা ছবি। ব্যাংকক থেকে দেশে ফিরেছেন নবদম্পতি এনামুল করিম নির্ঝর ও অপি করিম। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে থাই এয়ারওয়েজের একটি বিমানে তারা দেশে ফেরেন। এমনটাই জানিয়েছেন নির্ভরযোগ্য এক সূত্র।
সূত্র জানায়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় দু’ঘণ্টা যাত্রার পর বাংলাদেশ সময় পৌনে একটার দিকে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
উড়োজাহাজে নবদম্পতিকে বেশ হাসিখুশি দেখা গেছে বলে সেই উড়োজাহাজের এক সহযাত্রী বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন। তিনি আরও জানান, এ সময় দু’জনের আলাপচারিতার ফাঁকে অপিকে একটি বই পড়তে ও নির্ঝরকে কাগজে কিছু লিখতে দেখা গেছে, হতে পারে তিনি গান লিখছিলেন।
প্রসঙ্গত, নির্মাতা-গীতিকবি এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী অপি করিম, দুজনেই মূলত স্থপতি। গেল ৭ জুলাই তারা গাঁটছড়া বাঁধলেন; আবদ্ধ হলেন বিয়ের বন্ধনে।
যদিও সেই বিয়ের খবর চেপে রেখেই গেল ২১ জুলাই দু’জনে উড়াল দেন ব্যাংককের উদ্দেশে। সেখানে উড়াল দেওয়ার পরেই তাদের বিয়ের খবরটি প্রকাশ করে বাংলা ট্রিবিউন।
জানা যায়, তাদের এই ব্যাংকক সফর মূলত মধুচন্দ্রিমাকেন্দ্রিক। পাশাপাশি কিছু স্থাপত্যকলার বৈঠকও সেরেছেন এই স্থপতি দম্পতি। সেখানে তাদের আর্কিটেক্ট ফার্মও রয়েছে বলে জানা গেছে।
অপি-নির্ঝর দেশে ফেরার পর বুধবার (আজ) সকালে মুঠোফোনে তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি।
নির্ঝর-অপি।
আরও পড়ুন: বিয়ে করেছেন নির্ঝর-অপি করিম
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প