গাইবেন শুভ, সঙ্গে কে?

বিনোদন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৬, ১৭:৫৮আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ০০:২৫

আরিফিন শুভ। ছবির একটি গান গাইবেন চিত্রনায়ক আরিফিন শুভ! কি, খানিক দমে গেলেন!
দমে গেলে চলবে না। আগে থেকেই এ নায়কের গাওয়ার অভ্যাস আছে বেশ। পরিচিতজনদের মাঝে বেশ নামও তার কণ্ঠের।
তবে এবার স্বজনদের বাইরে এসে সিনেমার জন্য গাইবেন শুভ। তার ‌মুক্তি প্রতিক্ষীত ‘নিয়তি’ ছবির একটি দ্বৈত গান নতুন করে রেকর্ড হবে। তিনি না হয় গাইবেন, কিন্তু সঙ্গে গাইছেন কে?
১২ আগস্ট ছবিটি মুক্তি উপলক্ষে এমন প্রচারণার পরিকল্পনা করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
শুভর ভাষ্য, ‘‘নিয়তি’ ছবিটিতে ব্যবহৃত গান ‘অনেক সাধনার পরে আমি’ গানটি নতুন করে গাইব। আর দর্শকদের মাঝে একজন আমার সঙ্গে গাওয়ার সুযোগ পাবেন। এ জন্য গানটির অংশ বিশেষ অথবা পুরো গানটি নিজের কণ্ঠে গেয়ে ফেসবুকে আপলোড করলেই এ সুযোগ পেতে পারেন যে কোনও নারী। পাশাপাশি বিজয়ীজন আমার সঙ্গে ছবিটি দেখার সুযোগও পাবেন।’
আগামী ১২ আগস্ট মহা সমারোহে মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ ও জলি অভিনীত ‘নিয়তি’। আর এই উপলক্ষে নারী দর্শকদের জন্য অসাধারণ এই সুযোগ নিয়ে হাজির হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
আর এতে অংশ নিতে হলে, প্রতিযোগীর নিজের ফেসবুক প্রোফাইলে আপলোডকৃত গাওয়া গানের ভিডিওটি জাজের অফিশিয়াল পেজে ইনবক্স করতে হবে। ভিডিওটির বর্ণনায় অবশ্যই #SingWithShuvoo #Niyoti  হ্যাশট্যাগ করতে হবে। এই প্রতিযোগিতার সময়সীমা আগামী ৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত।
আর এই প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করা হবে ৭ আগস্ট রাতে। বিজয়ী দর্শক ও শুভর গাওয়া গানটির অডিও-ভিডিও ইউটিউবে প্রকাশ করা হবে তার পরপরই।
প্রসঙ্গত, ‌‌খালিদ হাসান মিলু ও কনকচাঁপার গাওয়া ‘অনেক সাধনার পরে' শিরোনামের পুরনো জনপ্রিয় এই গানটি ‘নিয়তি’ ছবির জন্য নতুন করে গেয়েছেন ইমরান ও ন্যনসি। সেই জনপ্রিয় গানটি এবার কণ্ঠে তুলছেন শুভ ও বিজয়ী প্রতিযোগী।
ক্লিক করে শুনুন গানটি প্রসঙ্গে আরিফিন শুভর কথা
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প