রবীন্দ্রসংগীত গাইলেন আধুনিক গানের শিল্পীরা

বিনোদন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৬, ১৫:০৪আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৬:২৫

সামিনা চৌধুরী, রুমানা ইসলাম ও সুমনা হক বাইশে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে ‘ভালো যদি বাসো সখী’ নামের একটি অনুষ্ঠান নির্মাণ করা হয়েছে।
আর এতে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাভরে স্মরণ করে রবীন্দ্রসংগীত গেয়েছেন দেশের বরেণ্য ও জনপ্রিয় পাঁচ শিল্পী।
তারা হলেন সৈয়দ আব্দুল হাদী, রফিকুল আলম, সামিনা চৌধুরী, রুমানা ইসলাম ও সুমনা হক।
অনুষ্ঠানে হাদী ‘যখন ভাঙলো মিলনমেলা’, রফিকুল আলম ‘বাদল ধারা হলো সারা বাজে বিদায় সুর’, সামিনা ‘এসো শ্যামল সুন্দর’, রুমানা ‘আমি তোমার প্রেমে হবো সবার কলঙ্কভাগী’ ও সুমনা হক ‘মধুর তোমার শেষ যে না পাই’ গান গেয়েছেন।
অনুষ্ঠানে কণ্ঠশিল্পী নার্গিস রহমানও একটি রবীন্দ্রসংগীত গেয়েছেন।
বুধবার (৩ আগস্ট) রাতে বিটিভির স্টুডিওতে অনুষ্ঠানটির ধারণ হয়েছে। এটি উপস্থাপনা করেছেন গীতিকার কবির বকুল।

আগামী ৬ আগস্ট রাতে বিটিভিতে প্রচার হবে ‘ভালো যদি বাসো সখী’। প্রযোজনায় সৈয়দ জামান। সৈয়দ আব্দুল হাদী, কবির বকুল ও রফিকুল আলম

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প