আসছে ‘ফ্যান্টাস্টিক বিস্টস-২’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ আগস্ট ২০১৬, ১৪:৫৬আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৭:৪৫

‘ফ্যান্টাস্টিক বিস্টস` ছবি বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘হ্যারি পটার’-এর লেখক জেকে রোলিংয়ের চিত্রনাট্যে ‘ফ্যান্টাস্টিক বিস্ট অ্যান্ড হয়ার টু ফাইন্ড দেম’ বা শুধু ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ নামে পরিচিত ছবির পরের কিস্তি নির্মিত হতে যাচ্ছে।
পরিচালক ওয়ারনার ব্রোস রোলিং এর গল্প নিয়ে প্রথম ছবিটি তৈরির তিন মাসের মাথায় দ্বিতীয়টি নির্মাণের ঘোষণা দিলেন।
তিনি বলেন, ‘নতুন ছবিতে জাদুবিদ্যার জগত ও অন্ধকার সময়ের আরও গভীরে নিয়ে যাওয়া হবে দর্শককে।’
‘ফ্যান্টাস্টিক বিস্টস’-এর চিত্রনাট্য লিখেই হলিউডে চিত্রনাট্য লেখায় হাত পাকিয়েছিলেন গল্পকার রোলিং।
উল্লেখ্য, ‘ফ্যান্টাস্টিক বিস্টস’-এর গল্পটি হ্যারি পটারের কাহিনির ধারাবাহিকতার হিসেবে পূর্ববর্তী ঘটনা নিয়ে লেখা।

জেকে রোলিং আগেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ নিয়ে ট্রিলজি লেখার ইচ্ছে আছে তার। পরিচালক ওয়ারনার ব্রোসের ঘোষণায় তার এই পরিকল্পনার প্রমাণ পেলো দর্শক।

সূত্র: বিবিসি

/ইউআর/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প