সুস্মিতা পাত্র। কলকাতার শিল্পী। সেখানে কবিগুরুর গান নিয়ে তিনটি অ্যালবাম প্রকাশ হয়েছে। আর এবার এ শিল্পীর অ্যালবাম প্রকশ হচ্ছে ঢাকায়।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে এটি প্রকাশ করছে। ইমপ্রেস অডিও ভিশন লিমিটেড। পৃষ্ঠপোষক বাংলাদেশ রবীন্দ্র একাডেমি।
অ্যালবামের নাম 'হৃদিমাঝারে'। এই অ্যালবাম কবিগুরুর রবীন্দ্রনাথের আটটি টপ্পা পর্যায়ের গান দিয়ে সাজানো হয়েছে।
গানগুলোতে সঙ্গত করেছেন ওপার বাংলার প্রখ্যাত এসরাজবাদক সৌগত দাস ও বংশীবাদক সুশান্ত নন্দী।
উল্লেখ্য, ঢাকায় প্রথম অ্যালবাম প্রকাশ হলেও সুস্মিতার গান ঢাকাবাসীর কাছে একেবারে নতুন নয়। গত রবীন্দ্রজয়ন্তীকে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত রবীন্দ্র-সন্ধ্যায় বেশ কিছু অপ্রচলিত গান গেয়ে প্রশংসিত হয়েছিলেন এ শিল্পী। তখনই ঢাকায় অ্যালবাম প্রকাশের ইচ্ছে প্রকাশ করেন তিনি।
/এম/



