অ্যাডভেঞ্চারভিত্তিক নানা টিভি শো নিয়ে ব্যস্ত সময় কাটালেও এখন থেকে ফিল্মেই মন দেবেন বলে জানালেন অ্যাকশন হিরো অক্ষয়কুমার। টিভি শো প্রসঙ্গে পরিকল্পনার কথা জানতে চাইলে এ কথা জানান অক্ষয়।
তিনি বলেন, ‘আমি বছরে মাত্র দুই তিনটি ছবি করি, যেখানে চাইলেই ছয়টি ছবিতে অভিনয় করতে পারি।’
তিনি আরও বলেন, ‘একটি ছবির শুটিং শেষ হতে মাত্র ৪০-৪৫ দিন সময় লাগে। বাকি সময়টা টিভি শো আর পরিবারের সঙ্গে কাটাই আমি। তবে এখন টিভি নয় ভাবছি ফিল্মে আরও সময় বাড়াবো।’
বলিউডে কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে অক্ষয় বলেন, ‘বলিউড এত বড় একটি ইন্ডাস্ট্রি, যেখানে বছরে প্রায় ১৮০টি ছবি মুক্তি পায়। ফলে এখানে সবার জন্যেই জায়গা আছে, প্রতিদ্বন্দ্বিতার কিছু নেই।’
সূত্র: এনডিটিভি
/ইউআর/এমএম/



