পাঁচ মাসের প্রেম অতঃপর বিয়ে

বিনোদন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৬, ১১:৫০আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৫:৩০

লোপা হোসেইন ও সিরাজুম মুনির। লোপা হোসেইন ও সিরাজুম মুনির। দুজনেই সংগীতের মানুষ। সেই সুবাদে এক বছরের পরিচয় আর পাঁচ মাসের প্রেম, অতঃপর বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন তারা।
শুক্রবার (৫ আগস্ট) রাত ন’টার দিকে শহরের এক রেস্তোরাঁয় গায়িকা-সংবাদ পাঠিকা লোপা হোসেইন আর গীতিকার-সুরকার সিরাজুম মুনিরের ‍বিয়ের আনুষ্ঠানিতা সম্পন্ন হয়। এসময় দুই পরিবারের নিকটজনেরা উপস্থিত ছিলেন বলে জানান লোপা।
গানের সঙ্গে যুক্ত থাকলেও সিরাজুম মুনির পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আমেরিকান একটি প্রতিষ্ঠানে ম্যানেজার পদে কর্মরত তিনি।
লোপা তার নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের মধ্যে সম্পর্ক ছিলো তবে বিয়ের পুরো বিষয়টি দুই পরিবারের সিদ্ধান্তে হয়েছে। গেল রাতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আমি শ্বশুরের বাসায় উঠেছি। আমাদের পরিকল্পনা আছে আগামী মাসে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার।’
প্রসঙ্গত, গেল এক বছরে সিরাজুম মুনিরের কথা-সুরে বেশ কিছু গান গেয়েছেন লোপা হোসেইন।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প