‘একটা রাজহাঁসও বন্ধু হতে পারে’

বিনোদন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৬, ০০:২০আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ০০:২০

তিন বন্ধুর গল্প নিয়ে ‘শহরে নয়নতারা’।দুই বন্ধু দীপ্ত ও রিক্ত একসঙ্গে থাকে এক যুগেরও বেশি সময় ধরে। রিক্ত বিশ্বাস করে ছেলে আর মেয়ের মধ্যে বন্ধুত্ব হতে পারে না! যা হয় তা হলো প্রেম।

কিন্তু দীপ্ত এটা মানতে নারাজ। নয়নতারা নামে যে মেয়েটি তাদের বাড়ির ভাড়াটিয়া তাকে নিয়ে বাজি ধরে দুই বন্ধু। রিক্তর চ্যালেঞ্জ, সে নয়নতারার সঙ্গে প্রেম করবে। আর দীপ্ত চায় মেয়েটির সঙ্গে বন্ধুত্ব করতে। তিন মাস পর দেখা যাবে কার কি অবস্থান।

এমন গল্প দিয়েই শুরু হবে বন্ধু দিবসের বিশেষ নাটক ‘শহরে নয়নতারা’। এতে নয়নতারা চরিত্রে অভিনয় করেছেন জুঁই। এ ছাড়া দীপ্তর ভূমিকায় নাঈম আর রিক্ত চরিত্রে অাছেন রাশেদ মামুন অপু। সম্প্রতি এর চিত্রায়ন হয়েছে ঢাকার উত্তরা ও দিয়াবাড়িতে।

নাটকটি লিখেছেন গোলাম রাব্বানী। তার ভাষ্যে, ‘এই গল্পটাতে বন্ধুত্বের সংজ্ঞাটা আসলে কী সেটা বলতে চেয়েছি সংক্ষেপে। বন্ধু অন্যসব সামাজিক সম্পর্কের চেয়ে একেবারেই ভিন্ন। একটা নয়নতারা ফুলের গাছ কিংবা একটা রাজহাঁসও যে কারও বন্ধু হতে পারে। সেই গল্পটা আছে এখানে।’

নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। তার দাবি, নাটকটি দেখে বন্ধুত্ব নিয়ে অনেকের দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারে। আজ রবিবার (৭ আগস্ট) বন্ধু দিবসে এনটিভিতে প্রচার হবে জয়ধ্বনি মিডিয়া প্রযোজিত ‘শহরে নয়নতারা’ নাটকটি।

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প