নতুন কণ্ঠ শুনতে চায় শ্রোতারা: সুনিধি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ আগস্ট ২০১৬, ০০:০০আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ০০:০০

সুনিধি চৌহান।বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান মনে করেন, শ্রোতারা নতুন কণ্ঠ শুনতে চায় এবং বিষয়টি ইতিবাচক।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনিধি বলেন, ‘মিউজিক ইন্ডাস্ট্রি বেশ বড় রকমের পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। শ্রোতারা এখন নতুন নতুন কণ্ঠ শুনতে আগ্রহী। এটি একটি ইতিবাচক প্রবণতা।’

তিনি আরও বলেন, ‘নতুন, তরুণ শিল্পীরা আসছেন, সবাই গান করার সুযোগ পাচ্ছেন। শ্রোতারাও তাদের গ্রহণ করছেন, যদিও নতুনদের সবাই খুব দক্ষ শিল্পী নন।’

বলিউড অভিনেতাদের মধ্যেও অনেকে গান করছেন আজকাল। এই বিষয়টিকে অনেক কণ্ঠশিল্পী নেতিবাচক দৃষ্টিতে দেখলেও, সুনিধি মনে করেন সবারই নিজ নিজ আগ্রহের জায়গা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ ও স্বাধীনতা থাকা উচিত।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/ইউআর/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প