প্রয়াত বন্ধুর জন্য জয়ের গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৬, ১২:৩১আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৩:৫৫

জয় শাহরিয়ার। ছবি-সাজ্জাদ বন্ধু দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে জয় শাহরিয়ারের নতুন গানের ভিডিও ‌‘বন্ধু’। গানটি মূলত প্রয়াত এক বন্ধুকে নিয়ে তৈরি করেছেন জয়।
সেটা বন্ধু দিবস উপলক্ষে গতকাল (৬ আগস্ট) ইউটিউবে প্রকাশ করেছেন তিনি।
গানের কথাগুলো এমন- ‘এত কিসের তাড়া ছিল চলে গেলি দূর/ আজও ঠিকই শুনতে যে পাই সেই সে চেনা সুর/ ইট-কাঠের এই মেকি শহর ভাবার সময় কই/ হঠাৎ দেখি চোখের কোণে জল করে থই থই/ বন্ধু কেমন আছিস তুই।’
জয় বলেন, ‘আমার অকাল প্রয়াত কলেজ বন্ধু সুমিত শাহরিয়ারকে ভেবে গানটি করেছিলাম। বন্ধু দিবসে পৃথিবীর সব বন্ধুদের জন্য আমার এ উপহার থাকল।’
গায়কির সঙ্গে গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন জয় নিজেই।
এটি প্রকাশ করেছে আজব রেকর্ডস।
গানটির দেখতে-শুনতে ক্লিক করুন:

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প