জুডি ডেঞ্চের সঙ্গে আলি ফজল!

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ আগস্ট ২০১৬, ১৩:৩৭আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৩:৪১

জুডি ডেঞ্চ ও আলি ফজল।দীপিকা ও প্রিয়াঙ্কার পর এবার হলিউড মাতাতে যাচ্ছেন আরেক বলিউড অভিনেতা আলি ফজল। হলিউড অভিনেত্রী জুডি ডেঞ্চের সঙ্গে অভিনয় করবেন তিনি।
এই খুশীর খবরে টুইটারে ফজলকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা। তিনি ফজলকে স্বপ্ন পূরণে উৎসাহ দেন।
এ প্রসঙ্গে আলি ফজল বোম্বে টাইমসকে বলেন, ‘ধারণা করছি আমার ইংরেজি, হিন্দি আর উর্দু ভাষার ওপর সমান দখল তাদের মুগ্ধ করেছে। এই ছবিতে অভিনয়ের জন্য দাড়ি রাখছি এখন থেকে।’
তিনি আরও জানান, অচিরেই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ছবি ‘হ্যাপি ভাগ যায়েগি’। ছবিটির প্রমোশনের কাজ চলছে এখন। ফজল বলেন, ‘এই ছবিটি মুক্তি পেলেই লন্ডন চলে যাবো।’
সূত্র: জিনিউজ
/ইউআর/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প