জোভান-নাদিয়ার স্বল্পদৈর্ঘ্য ‘মায়া’

বিনোদন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৬, ১৮:৫০আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৩:৩৭

একটি দেৃশ্যে জোভান ও নাদিয়া। পূর্ণদৈর্ঘ্যের পাশাপাশি নিয়মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছে প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া। সাড়া জাগানো স্বল্পদৈর্ঘ্য ‘মোমেন্টস’-এর পরিচালক ভিকি জাহেদ এবার নির্মাণ করেছেন ‘মায়া’।

এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং নাদিয়া খানম। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাদিয়া সিফাত দোলা, সৈয়দ সামিউল হক প্রমূখ।
‘মায়া’ প্রসঙ্গে পরিচালক ভিকি বলেন, ‘‘এবারের গল্পটাও বেশ রোমান্টিক। ‘মোমেন্টস’-এর মতো এখানেও দর্শকদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ। এতে ভালোবাসার এমন একটি দিক তুলে ধরা হয়েছে যেটা আমাদের চোখের সামনে বিদ্যমান থাকলেও সচরাচর দেখি না।’
কিছুদিনের মধ্যেই ‘মায়া’র একটি গানের ভিডিও অনলাইনে প্রকাশ করা হবে। আর পুরো চলচ্চিত্রটি দর্শক আগস্টের শেষ সপ্তাহে দেখতে পারবেন।
মায়া’র সংগীত পরিচালনা করেছেন মাহামুদ হায়েত অর্পণ।

দেখুন ‘মোমেন্টস’:

/এস/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান