বছরে একবার ‘লাইফ ইজ বিউটিফুল’

বিনোদন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৬, ১৯:৩০আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৯:৩৭

মঞ্চে নিথর মাহবুব। টানা এক বছর বিরতির পর ফের মঞ্চে উঠছে মূকনাট্য ‘লাইফ ইজ বিউটিফুল’। ১৮ আগস্ট জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় এটি মঞ্চায়ন হবে।

মাইম আর্ট এর প্রযোজনায় নিথর মাহবুবের রচনা, নির্দেশনা ও অভিনয়ে সোয়া এক ঘন্টার একক মূকাভিনয় এটি। এবার হবে মূকনাটকটির ১৮তম প্রদর্শনী। সর্বশেষ গত বছর ১৮ আগস্ট জাতীয় নাট্যশালার একই হলে এটি মঞ্চায়ন হয়।
এবারের প্রদর্শনীতে অতিথি হিসেবে থাকবেন নাট্য ব্যক্তিত্ব ড. ইনামুল হক, নাট্যজন ঝুনা চৌধুরী ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান।
ঐদিন সন্ধ্যা ৬টায় একই মঞ্চে বাংলাদেশে মূকাভিনয় শিল্পের প্রচার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য তিনজন সাংবাদিককে মাইম আর্ট সম্মাননা প্রদান করা হবে।
এবারের মঞ্চায়ন প্রসঙ্গে নিথর মাহবুব বলেন, ‘‘লাইফ ইজ বিউটিফুল’ মঞ্চে আনার পর বেশ সাড়া পেয়েছি। কিন্তু টানা সোয়া এক ঘন্টা একা মূকাভিনয়ে একটি গল্প উপস্থাপন করা খুবই কষ্টসাধ্য কাজ। তাছাড়া সহজে মিলনায়তন বরাদ্দও পাওয়া যায় না। কয়েক মাস পর পর যখন বরাদ্দ পাই তখন দলের অন্য প্রযোজনাগুলো মঞ্চায়ন করতে হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি প্রতি বছর একবারই (১৮ আগস্ট) এটি মঞ্চায়ন করবো। সঙ্গে থাকবে সম্মাননা।’’
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প