সিয়াটল উৎসবে রাণী সরকার

বিনোদন রিপোর্ট
১১ আগস্ট ২০১৬, ১৮:২২আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৮:৩৮

রাণী সরকার। আগামী ১৪ থেকে ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরে শুরু হতে যাচ্ছে ‘সিয়াটল দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব’। এবার বসছে উৎসবটির ১১তম আসর। যার উদ্বোধনী অনুষ্ঠানে স্থান পেয়েছে খন্দকার সুমন পরিচালিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পৌনঃপুনিক’।

প্রবীণ অভিনেত্রী রাণী সরকার অভিনীত এই ছবিটি বেলভিউ আর্ট মিউজিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হবে।
পরিচালক জানান, সমাজের অবদমিত অধ্যায়ের অস্পৃশ্য নারীর দ্রোহ ও শেকল ভাঙ্গার অদম্য সাহস, স্বপ্ন, লড়াই এবং হেরে গিয়ে যাপিত জীবনের পুনরাবৃত্তির ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পৌনঃপুনিক’।
একজন ভাসমান পতিতার অন্ধকার জগতের বাসিন্দা হয়েও তার সন্তানের আলোকজ্জ্বল জীবনের স্বপ্ন দেখা, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে সমাজের বাধা বিপত্তিকে দূর করার অদম্য জেদ এবং সন্তানের জীবনে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় আবর্তিত হয়েছে ‘পৌনঃপুনিক’ এর গল্প।

স্বল্পদৈর্ঘ্যটি রচনা করেছেন কিংশুক ভট্টাচার্য, চিত্রগ্রহণে ছিলেন বিদ্রোহী দীপন। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল। রাণী সরকার ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুল হক, ফারজানা, রওশন আরা মুক্তি, মিতু রহমান, ফারজানা রুমি এবং মানিক বাহার।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প