রাভিনা রূপে আলিয়া!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ আগস্ট ২০১৬, ১৭:১৯আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২০:১০


অক্ষয় ও আলিয়া ‘রুস্তম’ ছবির জন্য এক অভিনব প্রচারণা চালাতে শুরু করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন অভিনীত ‘মোহরা’ ছবির গান ‘টিপ টিপ বরষা পানি’র সঙ্গে নাচের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

ভিডিওতে অবিকল রাভিনা ট্যান্ডনের মতো হলুদ একটি শাড়ি পরে নাচেন আলিয়া। তবে ভিডিওতে পুরো গানটির সঙ্গে রাভিনার মতো নাচেননি আলিয়া। বরং খানিকটা হাস্যরস তৈরির মাধ্যমে ‘রুস্তম’ ছবি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন দর্শকদের।  
এদিকে, ভারতের লক্ষ্ণৌতে জেলা প্রশাসক স্বাধীনতা দিবসে ‘রুস্তম’ ছবির বিনামূল্যে প্রদর্শনী করার নির্দেশ দিয়েছেন। দেশপ্রেমের প্রকাশ হিসেবে জেলার সকল মাল্টিপ্লেক্সের মালিকদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক রাজ শেখর বলেন, জনসাধারণের কাছে দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে এখন পর্যন্ত আটটি মাল্টিপ্লেক্সে মোট ১ হাজার ৭০৪টি আসন সংরক্ষণ করে রাখা হয়েছে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই আসনগুলোর টিকিট বরাদ্দ দেওয়া হবে।
টিনু সুরেশ দেশাইয় পরিচলিত ছবি 'রুস্তম'। এতে নৌ সেনা অফিসার রুস্তম পাভরির চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ইলিয়ানা ডি'ক্রুজকে।

সূত্র:  জিনিউজ, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/ইউআর/এম/     

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প