এবার আমজাদ আলি খানের ব্রিটিশ ভিসার আবেদন বাতিল!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ আগস্ট ২০১৬, ১৩:৫০আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৩:৫২

ওস্তাদ আমজাদ আলি খান।লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে শাহরুখ খানকে আটকে রাখার কয়েক ঘণ্টার মধ্যেই এবার বাধার সম্মুখীন হলেন প্রখ্যাত ভারতীয় সরোদ বাদক ওস্তাদ আমজাদ আলি খান।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস খবরটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, সরোদিয়া আমজাদকে অপ্রত্যাশিতভাবে ব্রিটেন সফরের ভিসা দেওয়া হয়নি।

সামনের মাসে ব্রিটেনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠান করার কথা আমজাদের। তার আগে বাতিল হলো ভূবনখ্যাত এই সরোদ শিল্পীর ভিসার আবেদন। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে,  আমজাদের ভিসার আবেদন বাতিলের কারণ সম্পর্কে মুখ খোলেননি হাই কমিশনের মুখপাত্র। তিনি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ব্যক্তি বিশেষের ব্যাপারে মন্তব্য করে না হাই কমিশন।

হাই কমিশনের পদক্ষেপে ‘হতবাক’ ও ‘মর্মাহত’ আমজাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ট্যুইট করে নিজের হতাশা প্রকাশ করেছেন তিনি। টুইটে আমজাদ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যাগ করেছেন। আমজাদ লিখেছেন, ‘কথা ছিল সেপ্টেম্বরে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠান করব। কিন্তু আমি আঘাত পেলাম, বিষ্মিত হলাম। কেননা আমার ব্রিটেনের ভিসা খারিজ।’

তিনি লিখেছেন, ‘শিল্পীরা শান্তি আর ভালবাসার বাণী ছড়িয়ে দেন। তাদের কাছে এটা খুবই দুঃখের ব্যাপার। সত্তর দশকের গোড়া থেকেই বলতে গেলে প্রতি বছরই ব্রিটেনে অনুষ্ঠান করছি। ভিসা বাতিল হওয়ায় দারুণ হতাশ।’ লিখেছেন তিনি।

আমজাদ লিখেছেন, ‘রয়েল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠান করার ব্যাপারে আমি এরইমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কথা দিয়ে ফেলেছি। আমি আশা করছি ভিসা সমস্যার সুরাহা হবে।’

এর আগে শুক্রবার (১২ আগস্ট) আমেরিকার লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলিউড তারকা শাহরুখ খানকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে। পরে বিমানবন্দরে শাহরুখকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। এ প্রসঙ্গে করা এক টুইটে নিশা লেখেন, ‘হয়রানির জন্য দুঃখিত। তবে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে মার্কিন কূটনীতিকদেরকেও অতিরিক্ত স্ক্রিনিং এর মুখোমুখি হতে হয়।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নো ফ্লাই লিস্টে থাকা ৮০ হাজার ব্যক্তির তালিকায় একই নামের এক ব্যক্তির নাম থাকায় শাহরুখকে জিজ্ঞাসাবাদ করা হয়!

/বিএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প