সুন্দরবনে জিম্মি সাংবাদিক নওশাবা!

বিনোদন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৬, ১৬:৩৯আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ২০:১৮

সুন্দরবনে এভাবেই জিম্মি ছিলেন নওশাবা! পেশা তার সাংবাদিকতা। একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে ঢাকা থেকে সুদূর সুন্দরবন গিয়েছেন। অতঃপর জিম্মি হলেন সেখানকার একটি দুষ্টচক্রের হাতে। গল্পের শুরুটা এখান থেকেই।

তারপর কী হলো? এ নিয়ে আর মুখ খুলতে রাজি নন অভিনেত্রী নওশাবা। বললেন, ‘বাকিটা সারপ্রাইজ থাক। শুধু এটুকু বলবো দারুণ একটা কাজ করেছি। গেল তিন দিন নেটওয়ার্কের বাইরে থেকে কাদা-জলে-জঙ্গলে অনেক কষ্ট করেছি আমরা।’
আরও জানালেন, এবারই প্রথম তাকে মিউজিক ভিডিওর মডেল হিসেবে পাচ্ছেন দর্শক।
সুন্দরবনের গভীর জঙ্গলে টানা তিন দিন শুটিং করে ঢাকায় ফিরেছেন সংশ্লিষ্টরা। গেল ঈদে সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত বেলাল খান ও পূজা’র দ্বৈত গান ‘অবুঝ পাখি’র ভিডিও এটি। যা নির্মাণ করছে প্রেক্ষাগৃহ। গানটি যৌথভাবে লিখেছেন শিল্পীদ্বয়। পূজার সঙ্গে কণ্ঠের পাশাপাশি এর সুর করেছেন বেলাল নিজেই।
শুটিংয়ের ফাঁকে সুন্দরবনে বেলাল-পূজার সেলফি। গানটির ভিডিওতে সাংবাদিক চরিত্রে নওশাবা ছাড়াও অংশ নিয়েছেন মডেল অন্তুসহ বেশ কজন মডেল। ভিডিওতে থাকছেন বেলাল-পূজাও।

বেলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গল্প নির্ভর মিউজিক ভিডিও এটি। অনেক কষ্ট হয়েছে আমাদের। আমাদের বিশ্বাস এটি বছরের সেরা একটি কাজ হবে। যা ঈদে প্রকাশ পাচ্ছে।’
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প