মা হচ্ছেন মডেল ঈশিকা

বিনোদন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৬, ১২:০১আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৩:২০

ঈশিকা খান। ছবি সাজ্জাদ হোসেন. 'সবাইকে এত বেশি কথা ঘুরিয়ে বলতে হচ্ছিল যে, ভিডিওর মাধ্যমে বিশেষ এ বিষয়টি বলে দিয়েছি। ঈদের কাজের জন্য অনেকেই ফোন দিচ্ছিলেন। আর আমি নানা অজুহাতে কাজগুলো নিচ্ছিলাম না। এতে করে অনেকে অভিমান করেছেন। তাই ফেসবুকে এক ভিডিওর মাধ্যমে জানালাম যে, আমি মা হতে যাচ্ছি।'
উচ্ছ্বাসভরা কণ্ঠে কথাগুলো বাংলা ট্রিবিউনকে বলছিলেন মডেল ও উপস্থাপিকা ঈশিকা খান। এ শিল্পীর পরিবারে এখন উৎসবের আমেজ। জানালেন, আগামী ডিসেম্বরের শেষে অথাবা জানুয়ারির শুরুতে মা হচ্ছেন তিনি।
গত ১ এপ্রিল লন্ডন প্রবাসী ব্যবসায়ী কায়সার খানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ঈশিকা। বেশ জাঁকজমকভাবে এটি আয়োজন করা হয়। কায়সার এখন ব্যবসার কাজে লন্ডন আছেন।
ঈশিকা আরও বললেন, ‌'চার মাস পেরিয়ে পাঁচ মাসে চলছে আমি গর্ভবতী হয়েছি। চিকিৎসকদের কাছে চলতি সপ্তাহে আবার যাব। তারপর তারা নতুন অতিথির জন্য সম্ভাব্য তারিখটা বলবেন। আর কায়সার বিয়ের মাসখানের পর লন্ডন গিয়েছে। কিছুদিনের মধ্যে সে দেশে ফিরবে। এবারই প্রথম আমরা একসঙ্গে ঈদ করব।'
এদিকে, আসছে ঈদে ঈশিকাকে পর্দায় দেখা যাবে। ‌‘তুমি আছো তাই’ নামের টেলিফিল্মে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন রাকিম মোর্শেদ। ঈদে এ একটি কাজই করেছেন তিনি। ঈশিকার বিয়ের ছবি। তুলেছেন: সাজ্জাদ হোসেন

/এম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প