উড়ছেন অক্ষয়, ধুঁকছেন হৃত্বিক!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ আগস্ট ২০১৬, ১১:৩৭আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৬:৫৩

অক্ষয় ও হৃত্বিক অক্ষয় কুমার অভিনীত ‘এয়ারলিফট’ ও ‘হাউজফুল থ্রি’ ছবির মতোই বক্স অফিসে অবস্থান শক্ত করছে এ অভিনেতার নতুন ছবি ‘রুস্তম’।
ছবিটি বক্স অফিসে শিগগিরই ১০০ কোটি রুপির ব্যবসা করবে বলে এরইমধ্যে আভাস দিতে শুরু করেছেন বাণিজ্য বিশ্লেষকরা। কিন্তু বহুল আলোচিত হৃত্বিক-পূজা হেগড়ে ‘মহেঞ্জো দারো’র অবস্থা খুব একটা সুবিধের নয়। কারণ প্রচারণার তুলনায় দর্শকদের খুব একটা মুগ্ধ করতে পারেনি ছবিটি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, মুক্তির একদিন পরই বক্স অফিসে ১৪.১১ কোটি রুপি আয় করেছে ‘রুস্তম’। ২০১৬ সালে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে উদ্বোধনী দিনে সবচেয়ে বেশি আয় করা চারটি সিনেমার একটির স্বীকৃতি পায় ছবিটি। ছবিটি এর মধ্য দিয়ে দুইদিনে আয় হয়েছে সাড়ে ৩০ কোটি। অপর দিকে, ‘মহেঞ্জো দারো’র দুই দিনে আয় করেছে মাত্র সাড়ে ৯ কোটি রুপি। যা ভারতের প্রথম সুপারহিরো হৃত্বিক রোশনের জন্য বেশ বেমানান।
সব মিলিয়ে ২০১৬ সালটি অক্ষয় কুমারের জন্য সফলতার বছরই বলা চলে। বছরের সেরা পাঁচ সূচনাকারী ছবির মধ্যে দুটিই অক্ষয় কুমারের। প্রথম দিনে তার ‘হাউজফুল’ ছবিটি আয় করেছিল ১৫.২১ কোটি রুপি। আর প্রথম দিনে এয়ারলিফটের আয় ছিল ১২.৩৫ কোটি রুপি। এ দুটি ছবিই ১০০ কোটি রুপিরও বেশি করে আয় করেছে।
টিনু সুরেশ দেশাই পরিচালিত ‘রুস্তম’ ছবিটিতে অভিনয় করেছেন আলিয়ানা ডি ক্রুজ এবং এশা গুপ্ত। ছবিতে অক্ষয়কে নেভাল কমান্ডার হিসেবে দেখা গেছে, যার বিরুদ্ধে স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগ ওঠে। ৫০-এর দশকে ভারতে আলোড়ন সৃষ্টিকারী এবং বিচার ব্যবস্থায় পরিবর্তন নিয়ে আসা কেএম নানাবাতি হত্যা মামলার ঘটনা অবলম্বনে ছবিটি নির্মিত হয়। 

অন্যদিকে, পরিচালক আশুতোষ গোয়াড়িকারের ‘মহেঞ্জো দারো’র ছবিটি মহেঞ্জো দারো সভ্যতাকে কেন্দ্র করে। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফইউ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প