‘অজ্ঞাতনামা’য় অনবদ্য তারা

বিনোদন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৬, ১৬:৩৫আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৯:৩৩

‘অজ্ঞাতনামা’য় অনবদ্য তারা তিন জন। ‘এমন ছবি চোখে পানি এনে দেয়'। এ কথা বলেই একজন মুখটা একটু সরিয়ে নিলেন। সিনেপ্লেক্সের আবছা আলোয় দেখা গেল না তার পুরো অভিব্যক্তি। তবে বুঝতে কষ্ট হলো না ছবিতে মুগ্ধ এ আমন্ত্রিত অতিথি।

তৌকীর আহমেদের চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। যার প্রিমিয়ার হলো মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১১টায়, রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে। সেখানেই ছবি দেখে মুগ্ধ হয়েছেন আমন্ত্রিতরা। আর তাদের চোখের পানি আদায় করে নিয়েছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। চরিত্রের রেশ ধরে অনবদ্য অভিনয় দিয়ে এই ছবির শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকের চোখ-মন আটকে রেখেছেন আরও দুজন; শহীদুজ্জামান সেলিম এবং মোশাররফ করিম।
স্টার সিনেপ্লেক্সে সকাল ১১টায় ফিতা কেটে ছবির প্রিমিয়ার শুরু করেছেন এর প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ছবির পরিচালক তৌকীর আহমেদ, অভিনেতা ফজলুর রহমান বাবুসহ সংশ্লিষ্টরা।
অজ্ঞাতমা’র প্রিমিয়ার মঞ্চ। এছাড়া এদিন ছবি দেখতে উপস্থিত হন বিনোদন জগতের বেশ কিছু মানুষ। এরমধ্যে ছিলেন সুবর্ণা মুস্তাফা, বদরুল আনাম সৌদ, শহীদুল আলম সাচ্চু, শাহেদ আলীসহ অনেকে।
প্রিমিয়ার শো শুরুর আগে নিজের নির্মিত চতুর্থ ছবি ‌‌‘অজ্ঞাতনামা' প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‌‘বিদেশে বাংলাদেশের মানুষের সংখ্যা এখন কোটির ওপরে। যার বড় অংশ থাকেন মধ্যপ্রাচ্যে। অনেক কষ্ট আর স্বপ্ন বুকে নিয়ে তারা সেখানে জীবন কাটান। যদিও সেখানে যাওয়ার পর তাদের স্বপ্ন প্রায়শই পূরণ হয় না, ধরা দেয় মরীচিকা হয়ে। তাদের মানবাধিকার লঙ্ঘিত হয় পদে পদে। সেই গল্প নিয়ে আমার এই ছবি। আশা করছি ছবিটি যিনি দেখবেন তিনিই নিজের গল্প হিসেবে আবিষ্কার করবেন।’
অজ্ঞাতনামা’র পরিচালক ও অভিনেতা’র সঙ্গে সুবর্ণা-সৌদ দম্পতি। মূলত ১৯ আগস্ট ছবিটির মুক্তি উপলক্ষে এ প্রিমিয়ারের আয়োজন করা হয়। ‘অজ্ঞাতনামা’ মুক্তি পাচ্ছে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, আনন্দ, পূরবী (ময়মনসিংহ), মনিহার (যশোর) ও মাধবীসহ(মধুপুর) দেশের বেশকিছু প্রেক্ষাগৃহে।
এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, নিপুণ এবং শহীদুজ্জান সেলিম।
তাদের পাশাপাশি ছিলেন আবুল হায়াত, শাহেদ শরীফ খান, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী সুজন, মোমেনা চৌধুরী, সুজাত শিমুল, নাজমুল হুদা বাচ্চু, শিশুশিল্পী আপন, সায়েম প্রমুখ।
প্রিমিয়ার অনুষ্ঠানে বলছেন তৌকীর আহমেদ। গত মে মাসে অনুষ্ঠিত ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে অংশ নিয়েছে ‘অজ্ঞাতনামা’। এ ছাড়া ইতালির রোমে অনুষ্ঠিত গাল্ফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে এটি অর্জন করেছে জুরি মেনশন অ্যাওয়ার্ড।

‘অজ্ঞাতনামা’র গল্প, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনার পাশাপাশি ছবিটির জন্য দুটি গানও লিখেছেন তৌকির আহমেদ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প