আবারও আসছেন শাকিব-মাহি

বিনোদন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৬, ১৪:৩৭আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৩:১৪

শাকিব ও মাহি এর আগে ‘ভালোবাসা আজকাল’ নামের ছবিতে পর্দায় এসেছিলেন ঢালিউড কিং শাকিব খান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। বেশ আলোচিত ছবি ছিল সেটি।
অল্প বিরতির পর এ দুই শীর্ষ তারকা আবারও নতুন ছবিতে কাজ করছেন। নাম ‌‌‘আমার প্রতিজ্ঞা'। এটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। তিনিই সবিস্তার করলেন ছবিটি নিয়ে।
পরিচালক বললেন, ‘বরাবরের মতোই বড় আয়োজনে কাজটি করতে চেয়েছি। তাই এবার শাকিব খানের সঙ্গে নিয়েছে অপর জনপ্রিয় তারকা মাহিকে। এছাড়া শাকিবের সঙ্গে এটি আমার ২৭তম ছবি।’
তিনি আরও বলেন, ‘ছবিটি নিয়ে শাকিব ও মাহি- দুজনের সঙ্গে কথা হয়েছে। নভেম্বরের দিকে শাকিব সিডিউলের কথা বলেছেন। আমরা সেভাবেই এগুচ্ছি।’
নভেম্বর থেকে ছবির দৃশ্যধারণ শুরু হবে। ছবিটি মুুক্তি পাবে আগামী বছর।
এদিকে একই পরিচালকের ‘হারজিৎ’ ছবিতে চুক্তিবদ্ধ আছেন মাহি। ছবিটিতে তিনি ছোট পর্দায়র প্রশংসিত নায়ক সজলের বিপরীতে অভিনয় করছেন। এটির দৃশ্যধারণ শিগগিরই শুরু হবে। শাকিব খান ও মাহি। `ভালোবাসা‘ আজকাল ছবির দৃশ্য

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প