সাইকেলে সালমান, বিপাকে জনগণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ আগস্ট ২০১৬, ১৩:০১আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৭:৪৯

সাইকেলে সালমান খান এর আগেও বিভিন্ন সময়ে সালমান খানকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তে দেখা গেছে। এবার ১৫ আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসের সকালে মুম্বাইয়ের এক ব্যস্ত রাস্তায় সাইকেল চালালেন সালমান।
মাঝে মাঝেই সালমানের এমন ইচ্ছে হয়। সোমবার স্বাধীনতা দিবস থাকায় রাস্তা কিছুটা ফাঁকাই ছিল। আর তাই স্বাধীনভাবে সাইকেল চালাতে বান্দ্রা থেকে ওয়ার্লির রাস্তায় নেমে পড়েন সাইকেল নিয়ে।
তবে সাল্লুর সাইকেল চালনায় বেশ বিপাকেই পড়তে হয় সাধারণ মানুষকে। কারণ বলিউড সুপারস্টারের নিরাপত্তারক্ষীরা তার সাইকেলের পাশাপাশি বাইক এবং গাড়ি নিয়ে যাচ্ছিলেন, তাই ওই সাইকেলের গতিতে। নিরাপত্তারক্ষীদের দ্বারা কার্যত রাস্তা বন্ধ হয়ে পড়ে।
সালমানের কাছে যেন কোনও সাধারণ মানুষ বা গাড়ি পৌঁছতে না পারে তার জন্য সদা সতর্ক ছিলেন নিরাপত্তাকর্মীরা। নানা চেষ্টায় তারা পথ চলতি গাড়িগুলোকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন।

সূত্র: ডেকান ক্রনিকল।

/এসএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প