জয়ের সুরে কলকাতার রূপঙ্কর

বিনোদন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৬, ১৩:৩৩আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৫:১১

জয় ও রূপঙ্কর জয় শাহরিয়ার নিজের গানেই বেশিরভাগ সময় সুর-সংগীত করেন। ভালো লাগলে অন্যের গানেও এ কাজটিতে তাকে পাওয়া যায়। এবার জয় সুর বুনলেন কলকাতার জনপ্রিয় শিল্পী রূপঙ্কর বাগচির জন্য।
সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ‘আধারের বৃষ্টিতে’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটির কথা এমন- ‘আঁধারের বৃষ্টিতে, ভিজে যায় চোখ/ ভাষাহীন দৃষ্টিতে, পাথুরে শোক/ আজও আমার মন শহরে নামেনি রোদ্দূর/ বন্ধু তোমার ফেরার পথ বলো আর কদ্দূর।’ সংগীতায়োজন করেছেন চয়ন চক্রবর্তী।
আসছে ঈদে সিএমভির ব্যানারে সিঙ্গেল আকারে প্রকাশ করা হবে গানটি। পাশাপাশি শোনা যাবে জিপি মিউজিকে।
জয় বলেন, ‘রূপঙ্কর বাগচির গায়কি আমার খুব পছন্দের। হঠাৎ মনে হলো, তার জন্য একটি গান বানাই। শোনার পর তিনি গানটি খুব পছন্দ করেন। গেয়েছেনও বেশ যত্ন নিয়ে।’
রূপঙ্কর বলেন, ‘আমি সিলেটের ছেলে। বাংলাদেশের কাজ করতে সব সময়ই ভালো লাগে। আগেও বেশ কিছু গান করেছি। তবে এই গানটিকে একেবারে ভিন্ন মনে হয়েছে। ’

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক