‘গহর বাদশা ও বানেছা পরী’র ১৬তম মঞ্চায়ন

বিনোদন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৬, ১৩:৫০আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৩:৫৩

মঞ্চে ‘গহর বাদশা ও বানেছা পরী’।নাগরিক নাট্যাঙ্গন এর ২০তম প্রযোজনা ‘গহর বাদশা ও বানেছা পরী’ আগামী শনিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টায় সেগুন বাগিচার বাংলাদেশ জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে। হৃদি হকের নির্দেশনা, নাট্যরূপ ও অভিনয়ে নাটকটির ১৬তম মঞ্চায়ন এটি।

দক্ষিণাঞ্চলের এই লোকগাথা বিশ্বিং বাদশার চক্রান্তে গিলামাইট বনে গহর বাদশার দুর্দশা ও বানেছা পরীর সঙ্গে তার প্রেমের আখ্যান নিয়ে এগিয়েছে নাটকটির গল্প।
প্রায় ৫০ জনের একটি দল এ নাটকে কাজ করছেন। নাটকটির কোরিওগ্রাফি করেছেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব। সংগীত পরিচালনা করছেন কামরুজ্জামান রনি। সেট পরিকল্পনায় রয়েছেন সাজু খাদেম এবং আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর ২০১৫ জাতীয় নাট্যশালায় নাগরিক নাট্যাঙ্গন এর ২০তম প্রযোজনা হিসেবে ‘গহর বাদশা ও বানেছা পরী’র উদ্বোধনী মঞ্চায়ন হয়।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প