গ্ল্যামার ও সুন্দর মুখশ্রীর জন্য জনপ্রিয় হলেও অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এবার ভিলেনের ভূমিকায় অভিনয় করতে ইচ্ছুক। সাত বছরের নায়িকা জীবন কাটিয়ে এখন নতুন কিছু করতে আগ্রহী জ্যাকুলিন।
তিনি বলেন, ‘এ বছরও আমার কাছে খুব আকর্ষণীয় আর পাশের বাড়ির মেয়ের চরিত্রগুলো আসছে। আমার মনে হচ্ছে এখন খল চরিত্রগুলো নেওয়া উচিত।’
কোন ধরনের সিনেমা পছন্দ জানতে চাইলে শ্রীলঙ্কান এই সুন্দরী জানান, ফ্যান্টাসি ঘরানার ছবিই তার সবচাইতে পছন্দ। হলিউডে কাজ করতেও আগ্রহ প্রকাশ করেন তিনি। কৈশরের ক্রাশ লিওনারদো ডি’ক্যাপ্রিওর সঙ্গে কাজ করার স্বপ্নের কথাও জানান জ্যাকুলিন।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
/ইউআর/এমএম/



