ব্রেট লির পছন্দ হোলি উৎসব!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ আগস্ট ২০১৬, ০০:৩২আপডেট : ২০ আগস্ট ২০১৬, ০০:৩২

হোলি উৎসবে ব্রেট লি।‘আনইন্ডিয়ান’ ছবির প্রচারণার জন্য সম্প্রতি ভারত সফরে গিয়ে প্রায় সবার হৃদয় হরণ করে নিয়েছেন ক্রিকেটার ব্রেট লি। জানিয়েছেন অভিনয়ের অভিজ্ঞতাসহ নানা কিছু। বলেছেন, ভারতের ঐতিহ্যবাহী সংস্কৃতি হোলি উৎসবের প্রতি তার মুগ্ধতার কথাও।

ব্রেট লি জানান, এর আগেও বলিউডে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু তখনও অভিনয় করার কথা ভাবেননি। ‘আনইন্ডিয়ান’ ছবির চিত্রনাট্য মনে ধরাতেই কাজটি করতে আগ্রহী হয়েছেন তিনি।

শুটিংয়ের সবচেয়ে মজার অভিজ্ঞতা জানতে চাইলে ব্রেট লি বলেন, ‘যখন সবাই হোলির দৃশ্যের কথা বলাবলি করছিলো, আমি একটা ধারণা পেয়েছিলাম। কিন্তু রং ছোড়াছুড়ি করার মধ্যে যে এত আনন্দ থাকতে পারে তা ছবির দৃশ্যটিতে কাজ করার আগে বুঝতে পারিনি।’   

উল্লেখ্য, গতকাল শুক্রবার(১৯ অগস্ট) মুক্তি পেয়েছে ব্রেট লি’র ‘আনইন্ডিয়ান’।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

/ইউআর/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প