মাহি শুধুই নাচবেন!

বিনোদন রিপোর্ট
২২ আগস্ট ২০১৬, ১২:৩১আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৩:৫৯

নাচের দৃশ্যে মাহি
পর্দায় যারা মাহিয়া মাহিকে চেনেন, তারা বেশ ভালোই জানেন এ শিল্পীর নাচের দক্ষতা। আর বিশেষ করে যারা মাহির নাচের ভক্ত, তাদের জন্য আছে সুখরব। কারণ এ চিত্রনায়িকা এবার আসছেন শুধুই নাচ নিয়ে।

তার অভিনীত সিনেমাসহ রবীন্দ্রসংগীতের সঙ্গে তিনি নাচবেন। ঈদের বিশেষ আয়োজনে তার এই একক নাচের অনুষ্ঠানটি দেখা যাবে।

নাম চূড়ান্ত না হওয়া এ অনুষ্ঠানের দৃশ্যধারণ হয়েছে চলতি সপ্তাহেই। মোট ১১টি গানের ৬টি পরিবেশনা আছে বলে জানালেন অনুষ্ঠানের নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ।

তিনি জানান, এতে চলচ্চিত্রের চারটি, রবীন্দ্রসংগীত তিনটি, লন্ডন প্রবাসী শিল্পী শিরিনের তিনটি ও একটি লোক গান ব্যবহার করা হয়েছে। গানগুলো কোলাজ করে তৈরি করা হয়েছে ৬টি পরিবেশনা।
এরমধ্যে মাহির সঙ্গে দুটি দ্বৈত পরিবেশনায় আছেন সোহাগ।

গানগুলো হলো- চলচ্চিত্রে ‘ম্যাজিক মামনি’, ‘লজ্জাবতী যেমন লজ্জা পায়’, ‘তুই আমার লায়লা’, ‘পায়ের নূপুর’; রবীন্দ্রসংগীত ‘ওগো বিদেশিনী’, ‘আধেক ঘুমে নয়ন চুমে’, ‘প্রাণ চায় চোখ না চায়’; শিরিনের ‘মনেরও বাগানে’, ‘আমার জয়’, ‌‘পাঞ্জাবীওলা’ এবং অপর গানটি হলো ‘সোহাগ চাঁদ বদনী ধ্বনি’। মাহি ও সোহাগ

আসছে ঈদে এনটিভির বিশেষ আয়োজনে এটি প্রচার হবে। এটি প্রযোজনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প