স্টার জলসার রান্নাঘরে মিম

বিনোদন রিপোর্ট
২২ আগস্ট ২০১৬, ১৮:০৪আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৬:৫৬

মিম ও প্রিয়াঙ্কা ভারতীয় বাংলা টিভি চ্যানেল স্টার জলসার অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘এবার জলসা রান্নাঘরে’। রান্নাবিষয়ক এ অনুষ্ঠানের দ্বিতীয় মৌসুম এখন চলছে। কিছুদিন আগেই এটির শততম পর্ব হয়েছে।
অনুষ্ঠান নিয়ে এত সবিস্তারের কারণ, এর আগামী পর্বে দেখা যাবে বাংলাদেশের বিদ্যা সিনহা মিমকে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এখানে মিম বাংলাদেশি খাবার রান্না করে দেখাবেন। সোমবার (আজ) মিমের এ পর্বের দৃশ্যধারণ হয়েছে।
অনুষ্ঠানের ধরন অনুসারে কোনও একজন তারকা তার পরিবার বা অন্য কোনও জনপ্রিয় অনুষ্ঠানের পুরো কলাকুশলীরা অংশ নেন।
জানা গেছে, অনুষ্ঠানে শুধু মিম নন, তার মা ছবি সাহাও অংশ নিয়েছেন। এখানে মিম পরেছিলেন লাল-সোনালি রঙের পোশাক। যা ডিজাইন করেছেন স্বর্ণা মারিয়া।

অনুষ্ঠানে মিম খাবারের পাশাপাশি নিজের লাইফস্টাইল নিয়েও কথা বলেছেন। 
মিম জানান, কাজ শেষ করে আগামীকাল (মঙ্গলাবার) কলকাতা থেকে দেশে ফিরবেন তিনি। এবার জলসা রান্নাঘরে-২ তে মিম
‘এবার জলসা রান্নাঘরে-২’-এর এ পর্বটি আগামী রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা প্রচার হবে। এটি উপস্থাপনা করেছেন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে বাম থেকে মারিয়া, ছবি সাহা, মিম ও প্রিয়াঙ্কা

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প