ফের কাছাকাছি অ্যান্ড্রু-এমা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ আগস্ট ২০১৬, ১৯:২৮আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৯:৪৩

কনভেন্ট গার্ডেনে হাটছেন অ্যান্ড্রু ও এমা। লন্ডনে সাবেক বয়ফ্রেন্ড অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে চমৎকার সময় কাটিয়েছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী এমা স্টোন।
যদিও গত অক্টোবরে তাদের চার বছরের সম্পর্কে চিড় ধরেছিল।
ব্রেকআপের পর সম্প্রতি লন্ডনে তাদের বেশ উৎফুল্ল দেখা গেছে। উভয়েই পরস্পরের সঙ্গ অনুভব করেছেন বলে মনে হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, রবিবার সন্ধ্যায় লন্ডনের কনভেন্ট গার্ডেনে একসঙ্গে দেখা যায় তাদের। এ সময় ২৭ বছরের এমা স্টোনের সঙ্গে ৩৩ বছরের অ্যান্ড্রু গারফিল্ডকে বেশ ঘনিষ্ঠ বলে মনে হয়েছে।
‘দ্য অ্যামাজিং স্পাইডার ম্যান’ ছবির সুবাদে ২০১১ সাল থেকে এমা স্টোন ও অ্যান্ড্রু গারফিল্ডের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তবে বিচ্ছেদের পর অ্যান্ড্রু গারফিল্ড জানিয়েছিলেন, ব্রেকআপের পরও তারা পরস্পরের জন্য গভীর ভালোবাসা অনুভব করেন।
সম্ভবত তারই প্রতিচ্ছবি মিলেছে শেষ রবিবার!
/এমপি/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প